advertisement

Kiara Advani-Sidharth Malhotra Wedding: নাচতে নাচতে কনের আগমন থেকে মালাবদল! সিড-কিয়ারার রাজসিক বিয়ের ভিডিও প্রকাশ্যে

Last Updated:

Kiara Advani-Sidharth Malhotra Wedding: জয়সালমীরের সূর্যগড় প্যালেসে সাতপাক ঘোরেন সিদ্ধার্থ-কিয়ারা। কনের প্রবেশ থেকে শুরু করে মালাবদল, বলিউডের তারকাজুটির বিয়ের বিশেষ মুহর্তগুলি ভেসে উঠল ভিডিওয়।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও প্রকাশ্যে
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও প্রকাশ্যে
মুম্বই: দীর্ঘ দিনের অপেক্ষা। অজস্র পরিকল্পনা। অগুনতি স্বপ্ন। ৭ ফেব্রুয়ারি সাতপাক ঘুরলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। শুরু হল নতুন অধ্যায়। স্বপ্নের সেই দিনকে নিজেদের মনের মতো করে লেন্সবন্দি করলেন তাঁরা। আর সেই ভিডিওই অনুরাগীদের উদ্দেশে নেটমাধ্যমে ভাগ করে নিলেন দুই তারকা।
জয়সালমীরের সূর্যগড় প্যালেসে সাতপাক ঘোরেন সিদ্ধার্থ-কিয়ারা। কনের প্রবেশ থেকে শুরু করে মালাবদল, বলিউডের তারকাজুটির বিয়ের বিশেষ মুহর্তগুলি ভেসে উঠল ভিডিওয়। ঝলক মিলল দুর্গের রাজকীয় সাজসজ্জাও।
advertisement
advertisement
বিয়ের ভিডিওয় 'শেরশাহ' ছবির 'রাঞ্ঝা' গানটির অন্য একটি সংস্করণ ব্যবহার করা হয়। প্রসঙ্গত, সেই ছবির হাত ধরেই সিদ্ধার্থ-কিয়ারার আলাপ। এর পরেই পর্দার প্রেম গড়ায় বাস্তবে। তাই 'শেরশাহ'-এর গানের সঙ্গেই নিজেদের বিশেষ দিনের স্মৃতি জড়িয়ে রাখলেন তাঁরা।
advertisement
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ঝলক দেখে মুগ্ধ তাঁদের অনুরাগীরা। নবদম্পতিকে আরও একবার শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, জুহুতে সমুদ্রের সামনে একটি অ্যাপার্টমেন্ট কিনতে পারেন সিদ্ধার্থ-কিয়ারা। তিন হাজার ৫০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত হবে তাঁদের নতুন ঠিকানা। সেটির দাম ৭০ কোটি টাকা। তবে এখনই কথা পাকা হয়নি। আরও বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট দেখে তবেই সিদ্ধান্ত নেবেন নবদম্পতি।
advertisement
আপাতত রিসেপশনের তোড়জোড় নিয়ে ব্যস্ত তাঁরা। জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি একটি পার্টি দেবেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের অতিথি তালিকায় থাকবেন বলিউডের তাবড় সব তারকারা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kiara Advani-Sidharth Malhotra Wedding: নাচতে নাচতে কনের আগমন থেকে মালাবদল! সিড-কিয়ারার রাজসিক বিয়ের ভিডিও প্রকাশ্যে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement