advertisement

১২ বছর পর ফের ছোটপর্দায় আসছে খিচড়ি

Last Updated:
#মুম্বই: ‘হাম পাঁচ’, ‘অফিস অফিস’, ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘দেখ ভাই দেখ’-এর মতো কমেডি সিরিয়ালের পর যদি কোনও কমেডি সিরিয়াল টেলি জগতে ঝড় তুলেছিল তা হল ‘খিচড়ি’ ৷ টিভি সেটের সামনে ছুটতো হাসির ফোয়ারা ৷ এই সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপের ভিড় জমেনি এ দেশে এমন মানুষের সংখ্যা খুব কম ৷ মাঝখান দিয়ে ১২টা বছর কেটে গিয়েছে৷
তবে খুশির খবর এই যে,  আবার ছোটপর্দায় আসতে চলছে জলপ্রিয় কমেডি সিরিয়াল ‘খিচড়ি’ ৷ আজ শনিবার এই সিরিয়ালের অভিনেতা জেডি মাজেথিয়া ‘খিচড়ি (সিজন ২)’-এর দুটি প্রোমো রিলিজ করেছেন ৷ শোনা যাচ্ছে আগামী ১৪ এপ্রিল থেকে একটি জনপ্রিয় হিন্দি চ্যানেলে সম্প্রচারিত হতে চলেছে ৷ আরও মজার খবর এই যে, ‘খিচড়ি’র গোটা কাস্টটাই রাখা হচ্ছে নতুন সিজনেও ৷ খাকছেন সুপ্রিয়া পাঠক, অনঙ্গ দেশাই, রাজীব মেহতা, বন্দনা পাঠক এবং জে ডি মাজেথিয়া ৷
advertisement
advertisement
আরেকটু মশলা যোগ করার জন্য আরও কয়েকজন কমেডিয়ানকে কাস্ট করা হচ্ছে বলে জানাচ্ছেন সিরিয়ালটির প্রস্তুতকারকরা ৷ এই সিরিয়ালে ক্যামিও করবেন রত্না পাঠক শাহ, রেণুকা সাহানে এবং দীপশিখা নাগপালের মতো তাবড় অভিনেত্রীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
১২ বছর পর ফের ছোটপর্দায় আসছে খিচড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement