advertisement

Katrina Kaif Vicky Kaushal: বিয়ের এক মাসের উদযাপন, প্রেমের জোয়ারে ভাসছেন ক্যাটরিনা-ভিকি! দেখুন

Last Updated:

লভ শব্দটি একটি লাল হৃদয়ের ইমোজি দিয়ে ব্যক্ত করেছেন ক্যাটরিনা (Katrina Kaif Vicky Kaushal)।

আজ্ঞে হ্যাঁ, যে ক্যাটরিনা এতদিন সিনেমায় কাঁপিয়েছেন, তিনি এবার সংসার কাঁপালেন৷
আজ্ঞে হ্যাঁ, যে ক্যাটরিনা এতদিন সিনেমায় কাঁপিয়েছেন, তিনি এবার সংসার কাঁপালেন৷
#মুম্বই: বিয়ের এক মাসের উদযাপন। সেই উপলক্ষে প্রেমের জোয়ারে ভাসছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif Vicky Kaushal)। স্বামীর বাহুডোরে হাসিমুখে ধরা দিয়েছেন স্ত্রী। এমনই একটা আদুরে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif Vicky Kaushal)। বিনা মেক-আপে ধরা দিয়েছেন নায়িকা। পোস্টার ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি ওয়ান মানথ মাই লভ'। লভ শব্দটি একটি লাল হৃদয়ের ইমোজি দিয়ে ব্যক্ত করেছেন ক্যাটরিনা (Katrina Kaif Vicky Kaushal)।
ক্যাটরিনার পোস্টে ভালোবাসা ও কমেন্টের বন্যা বইছে ভক্তদের তরফে। তাতে কমেন্ট করেছেন ইন্ডাস্ট্রির অন্য বন্ধুরাও। নেহা ধুপিয়া লিখেছেন, 'হ্যাপি হ্যাপি হ্যাপি আমাদের গর্জাস জুটি'। অভিনেত্রী বাণী কাপুর লিখেছেন, 'অপূর্ব'। গত ২০২১-এর ডিসেম্বরের ৯ তারিখ রাজস্থানের সাওয়াই মাধোপুরে বিলাসবহুল অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন বলিউডের দুই তারকা অভিনেতা ভিকি ও ক্যাটরিনা। তার পর মুম্বইতে নতুন বাড়িতে রয়েছেন তাঁরা।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

advertisement
রাজস্থানের বারওয়ারা ফোর্টের সিক্স সেন্সের রিসর্টে বিলাসবহুল ভাবে বিয়ে সেরেছেন বলিউডের দুই তারকা অভিনেতা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। প্রথম থেকে বিয়ে নিয়ে যতটা রাখঢাক করা হয়েছিল দুই পরিবারের তরফে, বিয়ে শেষে অবশ্য ভক্তদের নিরাশ করছেন না ভিকি-ক্যাটরিনা। প্রতিদিনই বিয়ে ও বিয়ের সঙ্গে জড়িত নানা অনুষ্ঠানের ছবি-ভিডিও শেয়ার করছেন ক্যাটরিনা ও ভিকি। বড়দিন ও নিউ ইয়ারেও ছবি পোস্ট করেছিলেন নবদম্পতি।
advertisement
আরও পড়ুন: করোনা আক্রান্ত স্বরা ভাস্করের মৃত্যুকামনা! সপাট জবাব দিলেন অভিনেত্রী
কাজের দিক থেকে দুই তারকাই বিয়ে সেরেই ফিরেছেন ফ্লোরে। ক্যাটরিনাকে আগামীতে দেখা যাবে সলমান খানের সঙ্গে টাইগার ৩ ছবিতে। শেষ তাঁকে দেখা গিয়েছিল, অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী ছবিতে। এছাড়াও সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টরের সঙ্গে ফোন ভূত ছবি করছেন ক্যাটরিনা। ভিকি কৌশলেরও হাতে রয়েছে একের পর এক নতুন ছবির কাজ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif Vicky Kaushal: বিয়ের এক মাসের উদযাপন, প্রেমের জোয়ারে ভাসছেন ক্যাটরিনা-ভিকি! দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement