advertisement

Karnataka Election Result: 'গান্ধিজির মতোই আপনিও...', কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর রাহুলকে শুভেচ্ছা কমলের

Last Updated:

Karnataka Election Result: ফল প্রকাশের পরেই ট্যুইটারে শুভেচ্ছার বন্যা। রাহুল গান্ধিকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা কমল হাসানও।

কলকাতা: কর্ণাটকে বিজেপি-কে হারিয়ে জয় কংগ্রেসের। বিধানসভা ভোটে বড়সড় ব্যবধানে জিতেছে কংগ্রেস। ফল প্রকাশের পরেই ট্যুইটারে শুভেচ্ছার বন্যা। রাহুল গান্ধিকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা কমল হাসানও।
রাহুলের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘আপনাকে আন্তরিক অভিনন্দন। গান্ধিজির মতোই আপনিও পথে হেঁটে মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছেন। তাঁর মতোই আপনিও দেখিয়েছেন নম্রতার পথে হেঁটেও পৃথিবীর শক্তিকে নাড়িয়ে দেওয়া যায়। ভালবাসা আর নম্রতা দিয়েই।’
advertisement
advertisement
এখানেই থেমে যাননি কমল। তিনি আরও লেখেন, ‘আপনি আস্থা রেখেছিলেন যে, কর্ণাটকের জনগণ বিভাজনের মানসিকতাকে প্রত্যাখ্যান করবে। এ বার তাঁরা আপনার উপর ভরসা রেখেছে। শুধুমাত্র এই জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাব না। যে ভাবে জিতেছেন, তার জন্যও জানাব।’
advertisement
রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন কমলও। তারই একটি ছবি এই লেখার সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা কর্ণাটকে কংগ্রেসের এই জয়ে বিপুল ভূমিকা নিয়েছে বলে মনে করেছেন অনেকেই৷ যে যে কেন্দ্র দিয়ে রাহুলের ভারত জোড়ো যাত্রা গিয়েছে, সেগুলির বেশিরভাগ আসনেই জয় পেয়েছে কংগ্রেস৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karnataka Election Result: 'গান্ধিজির মতোই আপনিও...', কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর রাহুলকে শুভেচ্ছা কমলের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement