advertisement

রণধীর কপূরের গৃহপ্রবেশে চাঁদের হাট, হাজির করিশ্মা, করিনা-সহ কপূর পরিবারের বাকিরা

Last Updated:

বর্ষীয়ান অভিনেতা রণধীর কপূর (Randhir Kapoor) সম্প্রতি একটি বাড়ি কিনেছেন ৷

মুম্বই: বর্ষীয়ান অভিনেতা রণধীর কপূর (Randhir Kapoor) সম্প্রতি একটি বাড়ি কিনেছেন ৷ বান্দ্রায় করিনার বাড়ির কাছেই তাঁর বাবার নতুন বাড়ি ৷ শুক্রবার সেই নতুন বাড়িতে ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান ৷
অনুষ্ঠানে এসেছিলেন করিশ্মা ও করিনা দুই বোনই ৷ দুজনের পরনেই ছিল স্নিগ্ধ রঙের পোশাক ৷ রণধীরের নতুন বাড়িতে পা রাখার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রয়াত ভাই ঋষির স্ত্রী নীতু ৷ গোলাপি ট্রেন্ডি সালোয়ার কামিজে নীতুর মোলায়েম সাজ ছিল নজরকাড়া ৷ তাঁর মেয়ে ঋদ্ধিমা অবশ্য বেছে নিয়েছিলেন পাশ্চাত্য ক্যাজুয়ালই ৷ সাদা জামা ও নীল ডেনিমে তিনি এসেছিলেন জেঠুর নতুন বাড়িতে ৷
advertisement
advertisement
পারিবারিক এই অনুষ্ঠানে দেখা গিয়েছে রণধীরের বোন রিমার ছেলে অভিনেতা আদার জৈনকেও ৷ এ বছর জানুয়ারি মাসে স্বামী সইফকে নিয়ে বান্দ্রায় তাঁদের নতুন বাড়িতে পা রেখেছেন করিনাও ৷ সেই বাড়ির কাছেই এ বার নতুন একটি ঠিকানা হল রণধীরেরও ৷ সইফিনার গৃহপ্রবেশেও এসেছিলেন তাঁর দিদি করিশ্মা ও বাবা রণধীর ৷
advertisement
প্রসঙ্গত করিশ্মা ও করিনার শৈশবেই রণধীরকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন তাঁর স্ত্রী অভিনেত্রী ববিতা ৷ কার্যত সিঙ্গল পেরেন্ট হয়েই দুই মেয়েকে বড় করেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণধীর কপূরের গৃহপ্রবেশে চাঁদের হাট, হাজির করিশ্মা, করিনা-সহ কপূর পরিবারের বাকিরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement