advertisement

Kareena Kapoor in Kalimpong : পাহাড়ের ঢালে মেঘের ভেলাকে সাক্ষী রেখে চোখ রাখলেন আয়নায়, কালিম্পঙে কেমন কাটছে করিনার দিন

Last Updated:

Kareena Kapoor in Kalimpong : শটের জন্য তৈরি হচ্ছেন সইফ-ঘরনি৷ সুজয় ঘোষ পরিচালিত ছবি শ্যুটি করতে মঙ্গলবারই উত্তরবঙ্গে পৌঁছেছেন করিনা৷

Kareena Kapoor ( file photo)
Kareena Kapoor ( file photo)
কলকাতা : বৈশাখী আকাশে শরতের আমেজ৷ মেঘের ভেলা নেমে আসছে হিমালয়ের কোল বেয়ে৷ প্রকৃতির পটভূমিকে সাক্ষী রেখে আয়নায় চোখ রেখেছেন করিনা কপূর৷ চলছে তাঁর কেশসজ্জা৷ শটের জন্য তৈরি হচ্ছেন সইফ-ঘরনি৷ সুজয় ঘোষ পরিচালিত ছবি শ্যুটি করতে মঙ্গলবারই উত্তরবঙ্গে পৌঁছেছেন করিনা৷
বুধবার নৈসর্গিক শ্যুটিং স্পট থেকে একটি ছবি পোস্ট করেছেন তিনি৷ ইনস্টাগ্রামে ছবিটি দিয়ে ক্যাপশনে লিখেছেন ‘ডে ওয়ান কালিম্পং...ডিভোশন অব সাসপেক্ট এক্স’৷ ছবিতে সকলের উপস্থিতি গৌণ হয়ে গিয়েছে প্রকৃতির অনবদ্য রূপের কাছে৷ নেটফ্লিক্স অরিজিনাল এই ছবির শ্যুটিং চলবে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে৷ তাই অনুরাগীদের আশা, ছবিতে পাওয়া যাবে অনাবিল প্রকৃতিকে৷
আরও পড়ুন :  কীভাবে একজন ধর্ষকে রূপান্তরিত হয়, সেটাই ‘দ্য রেপিস্ট’-এর পটভূমি : অপর্ণা সেন
সুজয় ঘোষ এই সাসপেন্স থ্রিলার করছেন কেইগো হিগাশিনোর লেখা ২০০৫ সালে প্রকাশিত জাপানি ভাষায় বেস্ট সেলার উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর ছায়ায়৷ ছবির সংলাপও লিখেছেন সুজয়৷ তবে তাঁর ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি৷ উপন্যাস অনুযায়ী প্লট আবর্তিত হয় এক সিঙ্গল মাদার ও তাঁর মেয়েকে ঘিরে৷ যাঁরা অপরাধ করেন এবং একজন পড়শি তাঁদের সাহায্য করেন পুলিশের কাছ থেকে অপরাধ গোপন পর্বে৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : আলুলায়িত চুলের ফাঁকে স্তনের আভাসে সুন্দরী যেন বন্য রূপসী, ছবি যেন চুম্বক
‘কহানি’-র পরিচালকের সঙ্গে এটাই প্রথম কাজ করিনার৷ মায়ের সঙ্গে উত্তরবঙ্গে এসেছে করিনার ছোট ছেলে জেহ-ও৷ সপুত্র করিনা মঙ্গলবার দুপুরে চার্টার্ড বিমানে পৌঁছন বাগডোগরা বিমানবন্দরে৷ তার পর সেখান থেকে শ্যুটিং স্পট লাভা-য় আসেন তিনি৷
advertisement
আরও পড়ুন : বিয়ে ভাঙার এক যুগ পরে নতুন প্রেমিকের সঙ্গে উত্তাল প্রেম, দেখুন পূজার রঙিন ছবি
সুজয় ঘোষের পরিচালনায় ‘কহানি’ ও ‘কহানি২’ দু’টি ছবিতেই যে শহরে শ্যুটিং হয়েছে, সেই শহরও একটি চরিত্র হয়ে উঠেছে৷ এ বার অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন সুজয়ের পরিচালনায় উত্তরবঙ্গকে নতুন করে আবিষ্কার করবেন বলে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kareena Kapoor in Kalimpong : পাহাড়ের ঢালে মেঘের ভেলাকে সাক্ষী রেখে চোখ রাখলেন আয়নায়, কালিম্পঙে কেমন কাটছে করিনার দিন
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement