advertisement

Karan Johar-Kangana Ranaut: সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম ওর ঘরে ঢুকে! করণকে 'দুঃস্বপ্ন' মনে করালেন কঙ্গনা

Last Updated:

কঙ্গনাই প্রথম জনসমক্ষে করণের দিকে আঙুল তোলেন স্বজনপোষণের অভিযোগে। 'কফি উইথ করণ'-এ গিয়েও করণকে সরাসরি আক্রমণ করেছিলেন তিনি।

#মুম্বই: ৭ জুলাই। বৃহস্পতিবার। শুরু হচ্ছে 'কফি উইথ করণ সিজন ৭'। সাড়া পড়ে গিয়েছে চারদিকে। আর কয়েক ঘণ্টার মধ্যেই 'ডিজনি প্লাস হটস্টার'-এ শুরু হবে বলিউড চর্চা। করণ যেমন প্রোমোতে বলেছিলেন, "আপনারা আমাকে ভালবাসতে পারেন, ঘৃণাও করতে পারেন। কিন্তু 'কফি উইথ করণ'-কে এড়িয়ে যেতে পারবেন না। ঠিক তেমনটাই হল কঙ্গনা রানাওয়াতের ক্ষেত্রে।
চ্যাট শো শুরু হওয়ার দিন কঙ্গনা মন্ত্রী করে বসলেন করণকে নিয়ে। করণ একের পর এক পুরনো পর্বগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন দেখে কঙ্গনার প্রশ্ন জেগেছে, তিনি যে পর্বে ছিলেন, সেটি কেন শেয়ার করছেন না, তাই ইনস্টাগ্রাম স্টোরিতে 'ক্যুইন' লিখলেন, 'পাপা জো-কে (করণ জোহরকে যে যে নামে ডাকেন, তার একটি) শুভেচ্ছা। ওটিটি-তে আজ শো শুরু হওয়ার আগে পাপা জো সমস্ত পুরনো কফি পর্বগুলিকে শেয়ার করে প্রচার করছে। কিন্তু সেই এপিসোডটা কই? ওহ, তাই তো! সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যে। ঘরে ঢুকে মেরেছিলাম না! আমার এপিসোড সবথেকে জনপ্রিয় হয়েছিল। তার পরেই তো টেলিভিশন থেকে বার করে দেওয়া হল।'
advertisement
advertisement
আরও একটি স্টোরি দিয়েছেন কঙ্গনা। যেখানে তিনি একটি খবরের স্ক্রিনশট নিয়েছেন। খবরটি করণকে নিয়ে। যেখানে করণ বলছেন, 'স্বজনপোষণের জন্য আমাকে অভিশাপ দেওয়া হয় এবং আক্রমণ করা হয়।' কঙ্গনাকে সেটি শেয়ার করে লিখেছেন, 'তার সমস্ত কাজকে একজোট করেও তিনি এত জনপ্রিয় হননি। আমি ওকে তার থেকে বেশি খ্যাতি এনে দিয়েছি।'
advertisement
কঙ্গনাই প্রথম জনসমক্ষে করণের দিকে আঙুল তোলেন স্বজনপোষণের অভিযোগে। 'কফি উইথ করণ'-এ গিয়েও করণকে সরাসরি আক্রমণ করেছিলেন তিনি। করণকে যে তিনি অপছন্দ করেন, সে কথা সপাটে বলে এসেছিলেন কঙ্গনা। ৭ নম্বর সিজন শুরু হওয়ার আগে সে কথাই মনে করালেন পরিচালক-প্রযোজককে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johar-Kangana Ranaut: সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম ওর ঘরে ঢুকে! করণকে 'দুঃস্বপ্ন' মনে করালেন কঙ্গনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement