advertisement

Kanchan Mullick-Sreemoyee Chattoraj: ‘কৃষভিকে উল্টো করে মারছে আয়া...’ সিসিটিভি দেখে আঁতকে উঠেছিলেন, বাড়ির পরিচারিকার কীর্তিতে আতঙ্কিত কাঞ্চন-শ্রীময়ী!

Last Updated:

Kanchan Mullick-Sreemoyee Chattoraj: পরিচারিকারের হাত অত‍্যাচারিত কাঞ্চন-শ্রীময়ীর কন‍্যা। কৃষভিকে দেখাশোনা করার জন্য পরিচারিকা রেখেছিলেন অভিনেত্রী। আর সেই থেকেই বিপত্তির সূত্রপাত। কাজের সূত্রে ব‍্যস্ত থাকেন শ্রীময়ী এবং কাঞ্চন।

News18
News18
কলকাতাঃ পরিচারিকারের হাত অত‍্যাচারিত কাঞ্চন-শ্রীময়ীর কন‍্যা। কৃষভিকে দেখাশোনা করার জন্য পরিচারিকা রেখেছিলেন অভিনেত্রী। আর সেই থেকেই বিপত্তির সূত্রপাত। কাজের সূত্রে ব‍্যস্ত থাকেন শ্রীময়ী এবং কাঞ্চন। তাই মেয়ের জন‍্য ২৪ ঘণ্টার পরিচারিকার ব‍্যবস্থা করেন দম্পতি।
শ্রীময়ী জানান, ‘উল্টো রথের আগের দিন একটি ছবির প্রিমিয়ারে গিয়েছিলাম। আমার ফোনে বাড়ির সিসিটিভির কানেকশন করা। তো সেখানে আচমকা দেখি আমার মেয়েকে মারছে আমার বাড়ির আয়া। কৃষভিকে উল্টো করে পিঠে। মারছে আর আমার মেয়ে চিৎকার করে কাঁদছে। আমরা পুলিশের কাছে অভিযোগ জানাতে চেয়েছিলাম কিন্তু ওই সেন্টারের মালিক অনুরোধ করায় আমরা করি না। এই ঘটনার পর কৃষভি ট্রমায় ছিল।’
advertisement
advertisement
তবে, এরকম অভিজ্ঞতা প্রথম নয় তাঁদের। পরিচারিকা নিয়ে বিপাকেই আছে তারকা দম্পতি। অভিনেত্রী বলেন, ‘আমার মেয়েকে গরম জল খাওয়াতে বলেছিলাম। একটি মেয়ে গিজারের কল থেকে জল এেনে খাইয়েছিল। কৃষভিকে নিয়ে দিনের পর দিন ছবি এবং রিল তৈরি করে সোশ‍্যাল মিডিয়াতে দিয়েছে আমাদের অনুমতি ছাড়া। আমার বাড়ি থেকে বহু জিনিস চুরি হয়েছে। এমনও একদিন হয়েছে আমার বাড়ির পরিচারিকা ও আয়া দু’জনে মিলে পরামর্শ করে জিনিসপত্র অনলাইনে অর্ডার করে আনিয়েছে। আর সেই জিনিস ডেলিভারি দিতে এসে গ্রিলের বাইরে থেকে ডেলিভারি বয় আমার মেয়েকে আদর করে গিয়েছে। এসবও সিসিটিভিতে ধরা পড়েছে।’
advertisement
তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে আয়া সেন্টারের দোষ দেব আমি। তাঁর কোনও সুরক্ষাপ্রদান করতে অক্ষম। কোনও সঠিক তথ্য দেয়না অথচ পারিশ্রমিকবাবদ অনেক টাকা নেয়।’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kanchan Mullick-Sreemoyee Chattoraj: ‘কৃষভিকে উল্টো করে মারছে আয়া...’ সিসিটিভি দেখে আঁতকে উঠেছিলেন, বাড়ির পরিচারিকার কীর্তিতে আতঙ্কিত কাঞ্চন-শ্রীময়ী!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement