advertisement

অবশেষে বিয়ের পিঁড়িতে নেহা কক্কর ! রোহন নাকি অন্য কেউ, কার সঙ্গে বাঁধলেন গাঁটছড়া ?

Last Updated:

চার বছর ধরে ভালোবাসার সম্পর্কে ছিলেন হিমাংশ কোহলির সঙ্গে। সে সম্পর্ক ভেঙে যাওয়ায় ডিপ্রেশনে চলে যান নেহা !

#মুম্বই: নেহা কক্কর। বলিউডের জনপ্রিয় গায়িকা। নেহা বেশ কয়েক দিন ধরেই রয়েছেন চর্চায়। তাঁর বিয়ে নিয়ে চলছে জোর চর্চা। যদিও এটাই প্রথম নয়। এর আগেও নেহার বিয়ে নিয়ে তুমুল চর্চা হয়েছিল। নেহা ঘোষণা করেছিলেন তিনি আদিত্য নারায়ণকে বিয়ে করবেন। সে সময় একটি রিয়ালিটি শোতে আদিত্যর বাবা উদিত নারায়ণ তাঁর পরিবার নিয়ে এসেছিলেন। ছিলেন নেহার পরিবারও। আর সেই শোতে এক প্রকার পাকা কথা হয়ে গিয়েছিল। সকলেই নেহা ও আদিত্যর জুটি নিয়ে জল্পনা শুরু করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। জানা যায় ওটা নাকি একটি মিউজিক ভিডিওর প্রোমোশন ছিল। বুঝুন কাণ্ড !
এর পরই মুক্তি পায় নেহা ও আদিত্যর মিউজিক ভিডিও। তুমুল হিট হয় সেই ভিডিও। এর পর নেহা ফের বলেন তিনি বিয়ে করছেন। তিনি নাকি এবার বিয়ে করছেন পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে। ২৪ অক্টোবর তাঁর বিয়ে। ঠিক আছে মানুষ সবে বিশ্বাস করতে শুরু করেছেন। এমন সময় ফের ধামাকা। নেহা তাঁর নতুন মিউজিক ভিডিও 'নেহু দ্য বিহা'-র পোস্টার শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায় তাঁর সঙ্গে জুটু বেঁধে গান গাইছেন রোহনপ্রীত সিং। এই পোস্টার দেখে ফের চমক লাগে। বিশাল দদলানি কমেন্ত করেন, "আরে সত্যি বিয়ে করছো তো? বুঝতে পারছি না কিছুই। পার্টির জন্য নতুন কাপড় সেলাই করবো, নাকি লাইক দেবো? কোনটা?" র‍্যাপার বাদশাও কমেন্ট করে বলেন, "আমি কিছুই বুঝতে পারছি না।" তবে নেহা সে সময় কিছু জানাননি। এর পর ২১ অক্টোবর মুক্তি পায় তাঁর ও রোহনের মিউজিক ভিডিও। যা ইতিমধ্যেই বহু মানুষ পছন্দ করেছেন।
advertisement
advertisement
কিন্তু প্রশ্ন হল নেহা কি আদৌ বিয়েটা করছেন? এ নিয়ে সবাই প্রশ্ন করছেন। নেহা জানিয়েছেন  তিনি বিয়েটা এবার করছেন। তবে এর আগে চার বছর ধরে ভালোবাসার সম্পর্কে ছিলেন হিমাংশ কোহলির সঙ্গে। সে সম্পর্ক ভেঙে যাওয়ায় ডিপ্রেশনে চলে যান তিনি। তারপরই রোহনপ্রীতকে ভালোবাসেন। এবং প্রেম ভালোবাসা ও বিয়ের গল্প বলেন তিনি গানে গানে। ২৪ তারিখ করছেন বিয়ে নেহা। তাঁর আগেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। নেহার এই বিয়ের সাজের ছবি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অবশেষে বিয়ের পিঁড়িতে নেহা কক্কর ! রোহন নাকি অন্য কেউ, কার সঙ্গে বাঁধলেন গাঁটছড়া ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement