advertisement

Jhanvi Kapoor : শ্রীদেবীতনয়া জাহ্নবী এ বার ‘হেলেন’

Last Updated:

শ্রীদেবীর (Sridevi) কন্যা জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor) এ বার আসছেন নতুন অবতারে

#মুম্বই: ‘নদিয়োঁ পার সজন না জানা’ (Nadiyon Paar Sajan Na Jaana) গানে নিজের রূপের জাদু দিয়ে দর্শককে কাবু করে নিয়েছেন শ্রীদেবীর (Sridevi) কন্যা জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor)। এবার তিনি আসছেন নতুন অবতারে। মলয়ালম ছবি ‘হেলেন’-এর (Helen) হিন্দি রিমেক হচ্ছে বলিউডে। যেখানে জাহ্নবী রয়েছেন মূল চরিত্রে। সূত্রের খবর, আগামী অগাস্টে শুরু হবে হেলেন ছবির শুটিং। প্রথমেই ইন্ডোর শুট করা হবে বলে জানা গিয়েছে। সেই নিয়ে নির্মাতারা এখন প্রস্তুতি চালাচ্ছেন। হিন্দি রিমেকটির নাম নিয়ে এখনও জল্পনা চলছে। শোনা গিয়েছে হিন্দি ছবির নাম রাখা হতে পারে মিলি (Mili)।
জাহ্নবী কাপুরের এই নতুন ছবির শুটিং ২০২১-এর জুন থেকেই শুরু করার কথা ছিল। কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ, লকডাউন এ সবের কারণে সব কিছু পিছিয়ে গিয়েছে। হিন্দি ছবিটির পরিচালনা করছেন মথুকুট্টি জেভিয়ার (Mathukutty Xavier)। যিনি মলয়ালম হেলেন ছবিটিরও পরিচালনা করেছিলেন। হেলেন ছবিটিতে মুখ্য চরিত্রে ছিলেন আন্না বেন (Anna Ben) এবং লাল (Lal)।
advertisement
জানা গিয়েছে, ছবির স্ক্রিপ্ট অনুযায়ী শুটিংয়ের জন্য ভারতের বাইরের লোকেশন জরুরি হলেও, ছবিটি ভারতেই শুট করার কথা চিন্তা করেছেন ছবির নির্মাতারা। কারণ করোনার বিধিনিষেধের কারণে ছবিটিকে বাইরে শুট করতে হলে আলাদা ঝুঁকি নিতে হবে।
advertisement
২০১২ সালে হেলেন নামের এই ছবিটি মুক্তি পায় এবং এই ছবিটির জন্য জাতীয় পুরস্কার পান ছবির পরিচালক । ছবিটি থ্রিলারধর্মী । ছবিটি ইতিমধ্যে তেলুগু ভাষাতেও করা হয়ে গিয়েছে। তামিল ছবিটির নাম রাখা হয়েছে অনবীরকিনিয়াল (Anbirkiniyal)।  মূল চরিত্রে ছিলেন কীর্তি পান্ডিয়ান (Keerthi Pandian)।
advertisement
হিন্দি ছবিটিতে সম্ভবত জাহ্নবীর চরিত্রের নাম রাখা হবে ‘মিলি’। এই বছরটা জাহ্নবীর বেশ ব্যস্ততায় ভরপুর বলেই মনে হচ্ছে। কারণ, তাঁর হাতে রয়েছে বেশ কিছু ছবি, যার মধ্যে রয়েছে ‘গুড লাক জেরি’ (Good Luck Jerry), ‘দোস্তানা ২’ (Dostana 2)। এ ছাড়াও তামিল ছবি কোলামাভু কোকিলা (Kolamavu Kokila) ছবির হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে জাহ্নবীর থাকার কথা রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jhanvi Kapoor : শ্রীদেবীতনয়া জাহ্নবী এ বার ‘হেলেন’
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement