advertisement

বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর ৫৯তম জন্মদিনে জাহ্নবী-খুশি-বনির পোস্ট

Last Updated:

২০১৮ সালে দুবাইয়ে এক আত্মীয়র বিয়েতে গিয়েই বাথটবে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর। তাঁর মৃত্যুশোক ভুলতে পারেননি অনেকেই। তাই তাঁর বড় কন্যা জাহ্নবীর মধ্যে অনেকেই শ্রীদেবীর ছায়া পান।

#মুম্বই: নেই 'হাওয়া হাওয়াই'। প্রায় ৪ বছর হয়ে গেল তাঁর না থাকার। এ দিকে তাঁর দুই কন্যা যে বলিউড কাঁপিয়ে দিলেন। হয়তো তিনি দেখছেন। সেখান থেকেই। আজ সেই শ্রীদেবীর জন্মদিন। বেঁচে থাকলে ৫৯ বছর বয়স হত তাঁর।
বলিউডের প্রথম মহিলা সুপারস্টার তিনি। তাঁর প্রভাব থেকে আজও বেরোতে পারেননি চলচ্চিত্র-প্রেমীরা। এই প্রজন্মের দুই নায়িকা জাহ্নবী কপূর এবং খুশি কপূর তাঁদের মায়ের ছবি পোস্ট করে সে কথাই যেন মনে করিয়ে দিলেন।
advertisement
advertisement
জাহ্নবী মায়ের সঙ্গে তাঁর ছোটবেলার একটি ছবি পোস্ট করে লিখলেন, 'শুভ জন্মদিন মা। যত দিন যাচ্ছে, তোমাকে আরও একটু বেশি করে মিস করছি। সারা জীবন তোমায় ভালবেসে যাব।'
advertisement
বনি-শ্রীদেবীর ছোট কন্যা খুশি আদুরে ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে, মা তাঁর মেয়ের গালে চুমু খাচ্ছেন। সঙ্গে কিছু লেখেননি খুশি। তাঁর ছবিই যেন অনেক কিছু বলে দিচ্ছে।
বনি তাঁর ইনস্টাগ্রামে শ্রীদেবীর সঙ্গে ভ্রমণের ছবি পোস্ট করে লিখেছেন, 'তোমায় ভালবাসি জান (আদরের নাম, বাংলায় যার অর্থ প্রাণ)'। তা ছাড়া আরও একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন তিনি।
advertisement
View this post on Instagram

A post shared by Boney.kapoor (@boney.kapoor)

advertisement
২০১৮ সালে দুবাইয়ে এক আত্মীয়র বিয়েতে গিয়েই বাথটবে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর। তাঁর মৃত্যুশোক ভুলতে পারেননি অনেকেই। তাই তাঁর বড় কন্যা জাহ্নবীর মধ্যে অনেকেই শ্রীদেবীর ছায়া পান। জাহ্নবী যে বাবার থেকে বেশি মায়ের ঘনিষ্ঠ ছিলেন, সে কথা একাধিক সাক্ষাৎকারে শ্রীদেবী নিজেই বলেছিলেন। তাই আজও জাহ্নবীর কিছু ছবিতে এককালীন সুপারস্টারের সঙ্গে হুবহু মিল পান অনেকেই।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর ৫৯তম জন্মদিনে জাহ্নবী-খুশি-বনির পোস্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement