advertisement

দীপিকার জন্য পারিশ্রমিক কমালেন রণবীর সিং !

Last Updated:

কোথায় কী? এই তো কিছুদিন আগে রটেছিল দীপিকা-রণবীর নাকি আলাদা হচ্ছেন ৷ প্রেম ভাঙছে দু’জনের মধ্যে ৷ তবে সেই রটে যাওয়া

#মুম্বই: কোথায় কী? এই তো কিছুদিন আগে রটেছিল দীপিকা-রণবীর নাকি আলাদা হচ্ছেন ৷ প্রেম ভাঙছে দু’জনের মধ্যে ৷ তবে সেই রটে যাওয়া খবরকে একেবারে মিথ্যে প্রমাণ করতে, কোমর বেঁধে নেমে পড়েছেন রণবীর সিং !
ভাবছেন আবার নতুন কী হল দু’জনের মধ্যে ? প্রেম মানেই তো আত্মত্যাগ ! আর সেই আত্মত্যাগটাই এখন করছেন রণবীর সিং ৷ তাও আবার কেরিয়ারের উর্ধ্ব গগণে থেকে !
ব্যাপারাটা হল, পরের বছরের প্রথম মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে সঞ্জয়লীলা বনশালির ছবি ‘পদ্মাবতী’র শ্যুটিং ৷ আর এই শ্যুটিং নিয়েই নানারকম খবর আসছে সামনে ৷ এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শাহিদ কাপুরকে ৷ স্টার কাস্ট মোটামুটি তৈরি ৷ কিন্তু খবরটা হল এই ছবির পারিশ্রমিক নিয়েই ৷
advertisement
advertisement
শোনা গিয়েছে, এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১১ কোটি টাকা ৷ যা কিনা রণবীর ও শাহিদের থেকে অনেক বেশি ৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, সঞ্জয়লীলা বনশালি আমাকে বলেছিল এই ছবিটা তাঁকে বানাতেই হবে ৷ আর তার জন্য আমাকে পারিশ্রমিক কম নিতে অনুরোধ করেছিল ! রণবীরের এই কথা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে দীপিকার জন্যই নিজের পারিশ্রমিক কমিয়েছেন !
advertisement
নায়কের থেকে বেশি পারিশ্রমিক নেওয়া দীপিকার ক্ষেত্রে প্রথম নয়, এর আগে পিকু ছবিতেও অমিতাভের থেকে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন দীপিকা !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকার জন্য পারিশ্রমিক কমালেন রণবীর সিং !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement