advertisement

সুস্থ হচ্ছেন ইরফান, গাইছেন গান, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন বিশাল ভরদ্বাজকে

Last Updated:

কিছুদিন আগেই ট্যুইটারের প্রোফাইল ছবি বদলেছেন ইরফান খান ৷ সেই ছবি দিয়েই ফ্যানদের যেন তিনি জানিয়েছেন, সুস্থ হচ্ছেন তিনি ৷

#মুম্বই: কিছুদিন আগেই ট্যুইটারের প্রোফাইল ছবি বদলেছেন ইরফান খান ৷ সেই ছবি দিয়েই ফ্যানদের যেন তিনি জানিয়েছেন, সুস্থ হচ্ছেন তিনি ৷ তবে শুধু ছবিই নয়, বরং চিকিৎসার মাঝে সুযোগ পেয়েই ইরফান গাইছেন গান !
সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, ‘ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ইরফান ৷ আমার সঙ্গে রোজই ফোনে কথা হয় ইরফানের ৷ ক্রিকেট খেলা দেখছে রোজ ৷ আর সুযোগ পেলেই গলা ছেড়ে গান গাইছে ইরফান ৷ আর আমাকে হোয়াটসঅ্যাপে সেই গান পাঠাচ্ছে ৷ আমার সমস্ত প্রার্থনা রয়েছে ইরফানের সঙ্গে ৷ ইরফানকে ভালো হতেই হবে ৷’
advertisement
নিজের ছবি ট্যুইটারে পোস্ট করলেন ইরফান খান ৷ তিনি অসুস্থ ৷ ক্যন্সারে আক্রান্ত ৷ তাঁর চিকিৎসা চলছে লন্ডনে ৷ সেখান থেকেই নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ৷ শরীরটা কিছুটা হলেও দুর্বল ৷ হলুদ টি-শার্টে রয়েছেন ইরফান ৷ কানে রয়েছে ইয়ারফোন ৷ আর মুখে চওড়া হাসি ৷ তিনি গান শুনছেন ৷ নিজের মুক্তিপ্রাপ্ত ছবির কারওয়া-র গান শুনছেন ৷ তবে শুধু আজ নয়, গান তিনি শুনছেন বেশ কিছু দিন ধরেই ৷ গানের কথা লিখেছেন তিনি ৷ বোঝাই যাচ্ছে বেশ উপভোগ করছেন তাঁর নতুন ছবির গান ৷ তিনি তাড়াতাড়ি সেরে উঠুন, কামনা সকলের ৷
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুস্থ হচ্ছেন ইরফান, গাইছেন গান, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন বিশাল ভরদ্বাজকে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement