advertisement

Juhi Chawla KKR Meeting: কেকেআরের মিটিংয়ে আসা বন্ধ করলেন জুহি চাওলা, মুখ খুললেন অভিনেত্রী

Last Updated:

কোনও ম্যাচেই শাহরুখের জুহি চাওলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ অথচ সেই জুহিই নাকি দল গঠনের প্রথমদিকে মিটিংগুলোতে প্রায় অনুপস্থিত থাকত৷ কী রহস্য ছিল এই অনুপস্থিতির পিছনে?

কেকেআরের মিটিংয়ে প্রথমদিকে আসতেন না জুহি চাওলা
কেকেআরের মিটিংয়ে প্রথমদিকে আসতেন না জুহি চাওলা
মুম্বই: চেন্নাইয়ের চিপকের মাঠে আই পি এলের কাপ তুলেছিল, কলকাতা নাইট রাইডার্স৷ গ্যালারির সকলের মুখে চওড়া হাসি, সমাজ মাধ্যমে ছবির বন্যা৷ কেবল ফাইনাল নয়, যে কোনও ম্যাচেই শাহরুখের জুহি চাওলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ অথচ সেই জুহিই নাকি দল গঠনের প্রথমদিকে মিটিংগুলোতে প্রায় অনুপস্থিত থাকত৷ কী রহস্য ছিল এই অনুপস্থিতির পিছনে?
গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক ইভেন্টে জুহি চাওলা প্রথম দিকে মিটিংয়ের উপস্থিতি নিয়ে মুখ খুললেন৷ ললিত মোদি তাঁকে ও শাহরুখকে একসঙ্গে একটা দল করার পরামর্শ দেন৷ জুহি চাওলার কথায়, ‘‘তিনি চেয়েছিলেন, গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বেশি সংখ্যক মানুষ দলের মালিক হোক৷ তখন যদিও আমরা কীভাবে একটা ক্রিকেট দলের ফ্র্যাঞ্চাইজি চালাতে হয়, সেই সব কিছুই জানতাম না৷ মনে আছে আমাদের সমস্ত মিটিং-ই মান্নাতেই হত. আমাদের টিমের কী পোশাক হবে? সেই নিয়েও অনেক দিন ধরে আলোচনা হত৷’’ প্রথম দিকে শাহরুখ খানের কাল ও সোনালি রঙের ইউনিফর্ম পছন্দ হয়েছিল. তা নাকি একেবারেই না পসন্দ ছিল জুহি চাওলার৷ পরবর্তী কালে এই নিয়ে আরও অনেক আলোচনা হয়েছিল৷
advertisement
advertisement
যাই হোক, তিনি আরও জানান, ‘‘এই মিটিংগুলো মান্নাতে রাতের দিক করে হত৷ মিটিং সিডিইল হত দশটার দিকে. কিন্তু কথা বলতে বলতে ১১ টা হয়ে যেত৷ বিভিন্ন ধরনের কথা আলোচনা হত, শেষ অবধি ঠিকঠাকভাবে মিটিংগুলো শুরু হতে প্রায় ১২টা থেকে ১২:৩০ বেজে যেত৷ তারপর প্রায় পরপর দুই থেকে তিনটে মিটিং হত৷ একটা সময় পর আর আমি মনোযোগ দিতে পারতাম না৷ তাই শেষের দিকে বলেই দিলাম আমি আর পারব না, তোমরা মিটিংগুলো কর, আমি আর আসছি না৷’’
advertisement
জুহি চাওলা, শাহরুখ খান অনেকদিনধরেই একে অপরের খুব কাছের বন্ধু৷ তিনি শাহরুখের সঙ্গে প্রথম আলাপের গল্প শোনালেন আমাদের, ‘‘আমি আর ও অনেক সিনেমা একসঙ্গে করি, কিন্তু প্রথম ওকে দেখি, ‘রাজু বান গেয়া জেন্টালম্যান’ সিনেমার সেটে৷ প্রডিউশার বিবেক ভাসওয়ানি আমাকে বলেছিলেন ‘তোমার নায়ক ‘ফৌজি’ ধারাবাহিকে ছিল৷ আমিরখানের মতো দেখতে৷ আমি তো আমির খানের মতো চকলেট বয়কে কল্পনা করেছিলাম৷ শাহরুখকে দেখে একটু হতাশই হয়েছিলাম প্রথমে৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Juhi Chawla KKR Meeting: কেকেআরের মিটিংয়ে আসা বন্ধ করলেন জুহি চাওলা, মুখ খুললেন অভিনেত্রী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement