advertisement

Bismillah Film Trailer: প্রেমের সুরে ঋদ্ধি-শুভশ্রী, সঙ্গে সুরঙ্গনাও, সুরের জাদুতে ভাসাতে আসছেন ইন্দ্রদীপের বিসমিল্লা

Last Updated:

Bismillah| Riddhi Sen: বিসমিল্লা ছবির মুখ্য ভূমিকায় করেছেন ঋদ্ধি সেন৷

#কলকাতা: সুরের প্রেম, প্রেমের সুর...এই ভাবেই ছবির গল্প গেথেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত৷ সঙ্গীত পরিচালক হিসেবে সাফল্য পাওয়ার পর, ছবি পরিচালনায় আসেন ইন্দ্রদীপ৷ প্রথম ছবি কেদারা-এ আসে জাতীয় পুরস্কার৷ এবার নিজের দ্বিতীয় ছবি বিসমিল্লা নিয়ে আসছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত৷ ছবি জুরে রয়েছে সুরের আরাধনা৷ সুরের মধ্যে দিয়েই তৈরি হয়েছে সম্পর্ক, সুরের জন্যই প্রেম এবং ঈর্ষা৷ অর্থাৎ সুরকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প৷ মুক্তি পেয়েছে বিসমিল্লা ছবির ট্রেলার৷ সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ সুরের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন ছবি জুড়ে৷
বাবা সানাই বাদক, আর ছেলে বাজায় বাঁশি৷ সানাই বাদকের ছেলের সামনে পাড়ার ডিজে-তে বাদ্যযন্ত্র বাজিয়ে আয়ের প্রলোভন ৷ তবে সেই টোপে পা না দিয়ে সে বাবার কাছে সানাইয়ের তালিম নেয়৷ সানাই বাজিয়ে দারুণ খ্যাতি অর্জন করে সে৷ তবে সানাই আর বাঁশির সুরে বাঁধা শিল্পীর জীবনের টানাপোড়ন চলতেই থাকে৷ সঙ্গে চলে সম্মান আর স্বীকৃতির জন্য লড়াই৷
advertisement
advertisement
বিসমিল্লা ছবির মুখ্য ভূমিকায় করেছেন ঋদ্ধি সেন৷ ঋদ্ধির বাবার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়,গৌরব চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়৷ ছবিতে প্রথমবার শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন ঋদ্ধি৷ একই ভাবে খলের চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে৷ এই ছবির প্রযোজনায় কলাইডারস্কোপ সংস্থা। গানের দায়িত্বে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং ও অন্যান্যরা।
advertisement
মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ ঋদ্ধির অভিনয় মুগ্ধ করবে দর্শকদের৷ তাঁর প্রেয়সী হিসেবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অসাধারণ৷ বিশেষভাবে নজর কেড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী৷ ছবি মুক্তি পাবে ১৯ অগস্ট৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bismillah Film Trailer: প্রেমের সুরে ঋদ্ধি-শুভশ্রী, সঙ্গে সুরঙ্গনাও, সুরের জাদুতে ভাসাতে আসছেন ইন্দ্রদীপের বিসমিল্লা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement