advertisement

Indian Idol 10-র বিচারকের পদ থেকে সরছেন অনু মালিক

Last Updated:
#নয়াদিল্লি: মি-টু প্রতিবাদ শুরুর পর একের পর এক যৌন হেনস্থার অভিযোগ। আর ঝুঁকি না নিয়েই একটি জনপ্রিয় রিয়েলিটি শো-র বিচারক থেকে সরিয়ে দেওয়া হল অনু মালিককে।
বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে প্রথম অভিযোগ এনেছিলেন সোনা মহাপাত্র ও শ্বেতা পন্ডিত। গত শনিবার একই অভিযোগ করেন দুই উঠতি গায়িকা। অডিশনের জন্য ডেকে শারীরিক নিগ্রহের অভিযোগও ওঠে। এরপরই রিয়েলটি শো থেকে অনু মালিককে সরিয়ে দিল বেসরকারি চ্যানেল।
advertisement
চ্যানেলের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেই বিজ্ঞপ্তিতেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, ইন্ডিয়ান আইডলের সঙ্গে আর কোনওরকম সম্পর্ক নেই অনু মালিকের ৷
advertisement
প্রথম সিজন থেকেই ইন্ডিয়ান আইডলের বিচারক পদে রয়েছেন অনু মালিক। অনু মালিক বাদ পড়ায় আপাতত Indian Idol 10-র  শো-তে বিচারকের দায়িত্বে থাকবেন বিশাল দাদলানি ও নেহা কক্কর। ​
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indian Idol 10-র বিচারকের পদ থেকে সরছেন অনু মালিক
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement