advertisement

Ileana D'Cruz: অবশেষে রহস্য ফাঁস! ইলিয়ানার সন্তানের বাবার চেহারা প্রকাশ্যে

Last Updated:

সন্তানের পিতৃপরিচয় নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী৷ অবশেষে নিজেই ভাঙলেন রহস্যের বেড়াজাল৷

অবশেষে রহস্য ফাঁস! ইলিয়ানার সন্তানের বাবার চেহারা প্রকাশ্যে
অবশেষে রহস্য ফাঁস! ইলিয়ানার সন্তানের বাবার চেহারা প্রকাশ্যে
‘সন্তানের বাবা কে?’ অন্ত:স্বত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনার পর থেকেই বারবার এই একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ইলিয়ানা ডি ক্রুজ৷ সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের বহু ছবি পোস্ট করেন ইলিয়ানা৷ তবে সন্তানের পিতৃপরিচয় নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী৷ অবশেষে নিজেই ভাঙলেন রহস্যের বেড়াজাল৷ ইনস্টাগ্রামে তাঁর সন্তানের বাবার সঙ্গে একটি ছবি দিয়েছেন তিনি৷ সেই সঙ্গে প্রেমিককে নিয়ে একটি লম্বা পোস্টও লিখেছেন৷
মা হতে চলার এই যাত্রার কথা বলতে গিয়ে আবেগতাড়িত ইলিয়ানা৷ এই যাত্রাপথে প্রতিটি মুহূর্তে তাঁর পাশে আছেন তাঁর প্রেমিক৷ সমস্ত ঝড় ঝঞ্ঝা থেকে তাঁকে আগলে রাখছেন৷ ইনস্টাগ্রামে ইলিয়ানা লিখেছেন, ‘মা হওয়া একটি অপূর্ব সুন্দর আশির্বাদ৷ এই অদ্ভুত সুন্দর অনুভূতির কথা কীভাবে ভাষায় প্রকাশ করব বুঝতেই পারছি না৷ একটি প্রাণ তোমার মধ্যে আসতে আসতে বেড়ে উঠছে৷ নিজের শরীরের দিকে তাকিয়ে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাই৷ আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি৷’
advertisement
advertisement
আবেগ যে সবসময় খুশির তা কিন্তু মোটেই নয়৷ কখনও কখনও চেপে ধরে বুক চাপা কষ্ট৷ সেই দিনগুলোর কথাও লিখতে ভোলেননি অভিনেত্রী৷ ‘কিছু দিন আছে যেগুলো সত্যিই প্রচণ্ড কষ্টের৷ সব কিছুই আশাহীন মনে হয়৷ কান্না ভেসে আসে৷ নিজেকে যেন দোষী মনে হয়৷ আমি আমার মতো করে চেষ্টা করছি। আমার কৃতজ্ঞ হওয়া উচিত। এত ছোট ছোট বিষয়ে কান্নাকাটি করা মোটেই উচিত নয়। আমাকে আরও শক্ত হতে হবে। জানি না আমি কেমন মা হব। শুধু একটা কথা জানি, এই ছোট্ট মানুষটিকে আমি এখন থেকেই প্রচণ্ড ভালবাসি৷ আমার মনে হয় এখনও পর্যন্ত এটাই যথেষ্ট৷’
advertisement
advertisement
দিন ভাল হোক কিংবা খারাপ, প্রতিটি মুহূর্তে তাঁকে আগলে রেখেছেন তাঁর প্রেমিক৷ তাই সেই বিশেষ মানুষটির সম্পর্কে ইলিয়ানা লিখেছেন,‘ যেদিন আমি নিজের প্রতি সদয় হতে ভুলে যাই, সেদিন এই মানুষটা আমার পাশে থাকে৷ আমি যখন ভাঙতে শুরু করি তখন আমায় আঁকড়ে ধরে থাকে৷ আমার চোখের জল মুছিয়ে দেয়৷ আমায় হাসায়৷ ও জানে কখন আমার মন কী বলে৷ ঠিক তখনই আমায় জড়িয়ে ধরে৷ ও পাশে থাকলে আমার মনে হয় জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছে৷’
advertisement
বছরের শুরুর দিকেই মা হওয়ার সুখবর প্রকাশ্যে এনেছেন বলি অভিনেত্রী৷ প্রমিকের পরিচয় পুরোপুরি ভাবে এখনও সামনে আনেননি ইলিয়ানা৷ তবে তাঁর সন্তানের বাবা যে তাঁর পাশে আছেন তা এই পোস্ট থেকেই স্পষ্ট৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D'Cruz: অবশেষে রহস্য ফাঁস! ইলিয়ানার সন্তানের বাবার চেহারা প্রকাশ্যে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement