advertisement

Ileana D Cruz: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! ইলিয়ানার গর্ভে কি রয়েছে ক্যাটরিনার ভাই-এর সন্তান, করণের কথাই কি তবে সত্যি হল

Last Updated:

Ileana D Cruz: তবে কি ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান-ই ইলিয়ানার সন্তানের বাবা? এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষোতে৷ তবে প্রকাশ্যে সন্তানের বাবার নাম এখনই আনতে চাইছেন না অভিনেত্রী৷

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! ইলিয়ানার গর্ভে কি রয়েছে ক্যাটরিনার ভাই-এর সন্তান, করণের কথাই কি তবে সত্যি হল
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! ইলিয়ানার গর্ভে কি রয়েছে ক্যাটরিনার ভাই-এর সন্তান, করণের কথাই কি তবে সত্যি হল
মুম্বই: সকাল সকাল সমস্ত ভক্তদের সুখবর দিয়ে চমকে দিয়েছেন বলি অভিনেত্রী ইলিয়ান ডি ক্রুজ ৷ মা হতে চলেছেন বরফি অভিনেত্রী৷ আপাতত সেই খবর নিয়েই উন্মাদনা তুঙ্গে বলিপাড়ায়৷ নিজের ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর শেয়ার করেছেন ইলিয়ানা৷ তারপর থেকেই শুভেচ্ছার বন্যা ভরে গেছে নেটদুনিয়ায়৷ তবে বিয়ের আগে প্রেগন্যান্সির খবর দিতেই খানিক সমালোচনার মুখেও পড়েছেন অভিনেত্রী৷
কয়েক বছর আগেও অষ্ট্রেলিয়ান প্রেমিক অ্যান্ড্রু নিবোনের সঙ্গে রিলেশনশিপে ছিলেন ইলিয়ানা৷ এমনকী একাধিকবার তাকে 'স্বামী' বলেও উল্লেখ করেছিলেন নায়িকা৷ তবে ২০১৯ সালে সেই সম্পর্ক ভেঙে যায়৷ তারপর থেকেই লাভ লাইফ নিয়ে চুপ ছিলেন ইলিয়ানা৷ প্রেমহীন জীবনে আচমকাই মাতৃত্বের খবর দিয়ে ফের শিরোনামে উঠে এসেছেন বলি নায়িকা৷ বলিপাড়ার অন্দরে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে কার সন্তানের মা হতে চলেছেন ইলিয়ানা?
advertisement
advertisement
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন ইলিয়ানা, তেমনটাই শোনা যাচ্ছে৷ চর্চিত প্রেমিকের সঙ্গে ছুটি কাটানোর ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ তবে কি ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানই ইলিয়ানার সন্তানের বাবা? এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষোতে৷ তবে প্রকাশ্যে সন্তানের বাবার নাম এখনই আনতে চাইছেন না অভিনেত্রী৷ মলদ্বীপ সফরেও ক্যাটের ভাই সেবাস্তিয়ানের সঙ্গে দেখা গিয়েছিল ইলিয়ানাকে৷ ক্যাটের জন্মদিনের ছবিতে ভাই-বোন,পরিবারের পাশে ইলিয়ানাকে দেখার পর থেকে চর্চা শুরু হয়েছিল৷ তবে সেই জল্পনাকে শিলমোহরও দিয়েছিল বলিউডের পরিচালক-প্রযোজক করণ জোহর৷ করণ জোহরের 'কফি উইফ করণ'-শো মানেই সেলেবদের  ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা। অনেকেই এই শো নিয়ে আপত্তি তুলেছেন ঠিকই, তবে যে যাই বলুক না কেন, নিজের জায়গা থেকে একচুলও নড়তে নারাজ করণ জোহর। এই শো-তেই ইলিয়ানার প্রসঙ্গ উঠে এসেছিল৷ শুধু তাই নয় ক্যাটরিনাকে করণ জোহর এও বলেছিলেন, 'ইলিয়ানার সঙ্গে তোমাদের পারিবারিক সম্পর্ক বেশ ভালই রয়েছে দেখছি'৷ তবে ক্যাট কোনও উত্তর না দিয়ে হাসতেই করণ পাল্টা বলেছিলেন- 'না তোমায় কিছু বলতে না৷ নিজের মাথাতেই ছকটা কষছিলাম৷ কখনও পার্টি, কখন আবার মলদ্বীপ সফরের ছবি দেখেই বুঝেছিলাম সবটা বেশ ভালই এগোচ্ছে'৷ অনেক আগেই হাটে হাঁড়ি ভেঙে দিয়েছিলেন করণ জোহর, তবে কি আগে থেকেই সবটা জানতেন বলিউড প্রযোজক৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D Cruz: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! ইলিয়ানার গর্ভে কি রয়েছে ক্যাটরিনার ভাই-এর সন্তান, করণের কথাই কি তবে সত্যি হল
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement