advertisement

প্রিয়াঙ্কার তো এলাহি ব্যাপার, হবু শ্বশুর ও দিকে দেউলিয়া চেয়ে কোর্টে!

Last Updated:

মার্কিন গায়ক নিক জোনাসের বাবা পল জোনাসের রিয়াল এস্টেট কোম্পানি ১০ লক্ষ মার্কিন ডলার ঋণে ডুবে৷ জানা গিয়েছে, বিপুল ঋণ চোকাতে না-পেরে আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন পল৷

#মুম্বই: বিয়ে একেবারে দোরগোড়ায়। এলাহি এনগেজমেন্ট ও রোকা নিয়ে চর্চার শেষ নেই। হ্যাঁ, কথা হচ্ছে প্রিয়াঙ্কা-নিক জুটি নিয়ে৷ কিন্তু একদিকে যখন বিয়ের রোশনাই, অন্যদিকে শ্বশুরবাড়িতে তখন দেউলিয়ার বিষাদ৷ প্রিয়াঙ্কা চোপড়ার হবু শ্বশুর দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন৷
আরও পড়ুন: রোহিঙ্গাদের নিয়ে সিনেমা বানাতে চান প্রিয়াঙ্কা চোপড়া
মার্কিন গায়ক নিক জোনাসের বাবা পল জোনাসের রিয়াল এস্টেট কোম্পানি ১০ লক্ষ মার্কিন ডলার ঋণে ডুবে৷ জানা গিয়েছে, বিপুল ঋণ চোকাতে না-পেরে আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন পল৷ টাকার জন্য বিক্রি করছেন নিউ জার্সির আবাসন ও রিয়াল এস্টেট কোম্পানি৷
advertisement
নিকের বর্তমান সম্পত্তির পরিমাণ ২.৫ কোটি মার্কিন ডলার৷ এই আয়ের বেশির ভাগটাই সোলো আর্টিস্ট হিসেবে রোজগার করেছেন প্রিয়াঙ্কার হবু স্বামী৷
advertisement
আরও পড়ুন: ভয় পেয়ে, ভিডিও তুললেন প্রিয়াঙ্কা চোপড়া !
হলিউডের বিখ্যাত ছবি জুমানজি-তেও অভিনয় করছেন নিক৷ প্রিয়াঙ্কার বর্তমান সম্পত্তির পরিমাণ ২.৮ কোটি মার্কিন ডলার৷ অতএব ছেলে ও পুত্রবধূর সম্পত্তিতে ভবিষ্যত্‍ হয়তো ভালো পলের!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়াঙ্কার তো এলাহি ব্যাপার, হবু শ্বশুর ও দিকে দেউলিয়া চেয়ে কোর্টে!
Next Article
advertisement
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
  • অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা!

  • ফের চমক তৃণমূলে...!

  • কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement