advertisement

ক্রোয়েশিয়াতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত কেট, হাসপাতালে 'টাইটানিক' তারকা

Last Updated:

অস্কারজয়ী অভিনেত্রী এই ছবিতে লি মিলারের ছবিতে অভিনয় করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যিনি সাংবাদিক-চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন।

#জাগ্রেব, ক্রোয়েশিয়া: শ্যুটিংয়ের মাঝে দুর্ঘটনা। আহত হলি তারকা কেট উইনসলেট। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিনেত্রীকে। 'টাইটানিক'-এর নায়িকা আপাতত স্থিতিশীল আছেন বলেই জানা গেল সূত্র মারফত।
ঐতিহাসিক ড্রামা 'লি'-এর শ্যুটিং চলছিল ক্রোয়েশিয়াতে। যার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কেট। তারই সেটে দুর্ঘটনা ঘটে। তবে জানা গিয়েছে, তিনি সুস্থ আছেন। এমনকি চলতি সপ্তাহেই ফের শ্যুটিং শুরু করতে পারবেন।
advertisement
advertisement
কেটের টিম থেকে বলা হয়েছে, 'কেট ভাল আছেন এখন। সেটে পড়ে গিয়েছিলেন তিনি। সাবধানতা অবলম্বনের জন্যই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সপ্তাহ থেকেই তিনি কাজে ফিরতে পারবেন।'
অস্কারজয়ী অভিনেত্রী এই ছবিতে লি মিলারের ছবিতে অভিনয় করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যিনি সাংবাদিক-চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন এলেন কুরাস। কেট ছাড়াও আছেন মারিও কোটিলার্ড, জুড ল প্রমুখ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্রোয়েশিয়াতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত কেট, হাসপাতালে 'টাইটানিক' তারকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement