advertisement

সম্পর্ক নিয়ে বিন্দুমাত্র রাখঢাক ছিল না! শেষমেশ প্রেমিকের কাছেই ঠকে গেলেন হিনা?

Last Updated:

সাম্প্রতিক কালের দু'টি স্টোরিতেই ঠকে যাওয়ার আভাস স্পষ্ট। তবে কি ভালবাসার মানুষের থেকেই কোনও আঘাত পেলেন হিনা?

#মুম্বই: কাজ বা বিতর্ক নয়, একটি ইনস্টাগ্রাম স্টোরির সুবাদে শিরোনামে হিনা খান। প্রেমিক রকি জয়েসওয়ালের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে।
নিছক একটি স্টোরিকে ঘিরেই এত জল্পনা! কী এমন লিখেছিলেন হিনা?
দিন কয়েক আগে হিনার দেওয়া সেই স্টোরিতে লেখা ছিল, 'চোখ বুজে বিশ্বাস করে ঠকে গিয়েছ। কিন্তু সেই ভুলের জন্য নিজেকে ক্ষমা করে দাও। অনেক সময়ে নির্মল হৃদয় খারাপ জিনিসগুলির আঁচ পায় না।'
advertisement
এখানেই শেষ নয়। ইনস্টাগ্রামে আরও একটি স্টোরি দিয়েছেন হিনা। সেখানেও ফের বিশ্বাসঘাতকতার ইঙ্গিত। তিনি লেখেন, 'ঠকে যাওয়াই এমন এক সত্য যা সারা জীবন সঙ্গে থেকে যাবে।'
advertisement
সাম্প্রতিক কালের দু'টি স্টোরিতেই ঠকে যাওয়ার আভাস স্পষ্ট। তবে কি ভালবাসার মানুষের থেকেই কোনও আঘাত পেলেন হিনা? অভিনেত্রীর ঘনিষ্ঠমহলে আপাতত এমনই প্রশ্ন ঘুরাপাক খাচ্ছে।
advertisement
রকির সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন হিনা। প্রেম নিয়ে রাখঢাক করেননি কখনওই। হিনা-রকির রূপকথায় কি সত্যিই ইতি পড়ল? তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সম্পর্ক নিয়ে বিন্দুমাত্র রাখঢাক ছিল না! শেষমেশ প্রেমিকের কাছেই ঠকে গেলেন হিনা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement