advertisement

হাফ গার্লফ্রেন্ড ট্রেলার: অরিজিৎ সিংয়ের গান আর অর্জুন-শ্রদ্ধার প্রেমের চমক !

Last Updated:

শেষমেশ অপেক্ষার অবসান ৷ সামনে এল মোহিত সূরির নতুন ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’-এর ট্রেলার ৷

#মুম্বই: শেষমেশ অপেক্ষার অবসান ৷ সামনে এল মোহিত সূরির নতুন ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’-এর ট্রেলার ৷ চেতন ভগতের লেখা বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ছবি নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা ৷
একঝলকেই কামাল করেছে মোহিতের হাফ গার্লফ্রেন্ড ৷ শ্রদ্ধা ও অর্জুনের কেমেস্ট্রি নজরে পড়ছে প্রতি সেকেন্ডে ৷ সঙ্গে অরিজিত সিংয়ের গান যে ছবিতে ম্যাজিক তৈরি করবে, তার আভাস পাওয়া গেল ট্রেলারেই ৷
লেখক চেতন ভগতের জনপ্রিয় বই হাফ গার্লফ্রেন্ড নিয়ে সিনেমা তৈরি করে ফেলেছেন পরিচালক মোহিত সূরি ৷ আর এই ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর ৷ মঙ্গলবার প্রকাশ পেয়েছে এই ছবির ফার্স্টলুক ৷ আর তা প্রকাশ পেতেই ইন্টারনেটে ভাইরাল হাফ গার্লফ্রেন্ড ৷
advertisement
advertisement
এই ছবির নায়িকা নির্বাচন নিয়েই আপাতত বিপাকে পড়েছিলেন মোহিত ৷ বলিউডের গুঞ্জনে রটেছিল, মোহিতের হাফ গার্লফ্রেন্ড হওয়া নিয়ে বচসায় মেতেছিলেন পরিণীতি ও শ্রদ্ধা ৷
দু’জনেই নাকি আলাদা করে ফোন করতেন মোহিতকে ৷ মোহিতের বলেছিলেন, ‘পরিণীতি ও শ্রদ্ধার সঙ্গে কথা হয়েছে ৷ আরও কিছু নায়িকার সঙ্গে কথা হচ্ছে ৷ ছবির চিত্রনাট্যের সঙ্গে যে ফিট হবে, তাকেই কাস্ট করব ৷’ অন্যদিকে পুরো ব্যাপারটা নিয়েই মুখে কুলুপ এঁটেছিলেন পরিণীতি ও শ্রদ্ধা ৷ তবে এত কিছুর পর শ্রদ্ধাই এবার এই ছবির নায়িকা৷ ছবিটি মুক্তি পাবে ১৯ মে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাফ গার্লফ্রেন্ড ট্রেলার: অরিজিৎ সিংয়ের গান আর অর্জুন-শ্রদ্ধার প্রেমের চমক !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement