advertisement

বিকিনি পরে স্যুইমিং পুলে নাচলেন ত্রিধা, ভাইরাল ভিডিও

Last Updated:

রাতে বিছানায় যাওয়ার আগে ইষ্ট দেবদেবী বা গুরু বা যিনি যে ঠাকুর বিশ্বাস করেন তার নাম স্মরণ করে এবং তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া উচিত।

#কলকাতা: টলিউডের উঠতি নায়িকাদের তালিকায় তাঁর নাম জ্বলজ্বল করছে ৷ তিনি ত্রিধা চৌধুরি ৷ শুরুয়াৎটা হয়েছিল ২০১৩ সালে ৷ প্রথম ছবিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মিশর রহস্য’ ৷ তারপর থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে মুখ দেখিয়েছেন ত্রিধা ৷ ‘খাদ’, ‘ক্ষত’-এর মতো একটু অন্য ধারার ছবিতে দেখা গিয়েছে তাঁকে ৷ তবে মূল ধারার বানিজ্যিক ছবি থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই চলছেন ত্রিধা চৌধুরি ৷ সম্প্রতি হইচই-এ ‘সেই যে হলুদ পাখি’ নিয়ে এসেছেন ত্রিধা ৷
শত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজের প্যাশন থেকে দূরে যাননি নায়িকা ৷ বছর চব্বিশের ত্রিধা ঘুরতে খুব ভালবাসেন ৷ আজ বালি তো কারল কেরল, আজ ইন্দোনেশিয়া তো কাল আগ্রা ৷ দেশ-বিদেশ চষে ফেলতে তাঁর জুড়ি মেলা ভার ৷ শুধু তাই নয়, নিজের ট্র্যাভেল ডায়রি থেকে গুচ্ছ গুচ্ছ ছবি আর ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
advertisement
আর বেড়াতে গিয়ে স্যুইমিং পুলে না ঝাঁপালে কী জমে ? বাদ গেলেন না নায়িকাও ৷ ওয়ান পিস বিকিনি পরে নেমে পড়লেন হোটেলের স্যুইমিং পুলে৷ মনের আনন্দে জলকেলি করলেন ৷ গানের তালে তালে নাচও বাদ গেল না ৷ আর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড হওয়ার ২৪ ঘণ্টাও কাটতে না কাটতেই তা ভাইরাল ৷ ভিউ প্রায় সাড়ে ৬৮ হাজার !
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিকিনি পরে স্যুইমিং পুলে নাচলেন ত্রিধা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement