advertisement

আজ সন্ধ্যায় নিক-প্রিয়াঙ্কার বাগদান, কেমন ভাবে সেজে উঠছে নায়িকার বাড়ি? দেখুন ভিডিও

Last Updated:
#মুম্বই: অবশেষে প্রতীক্ষার অবসান ৷ এতদিন ধরে জল্পনা চলছিল ৷ আজই তার যবনিকা পতন ঘটতে চলেছে, এমনটাই ধারণা বলি-মহলে ৷ কী নিয়ে? এই মুহূর্তে বলিউড সরগরম প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের এনগেজমেন্টের খবরে ৷ আর আজ সন্ধ্যায় মুম্বইয়ে প্রিয়াঙ্কার বাসভবনে নাকি বসতে চলেছে নিক-প্রিয়াঙ্কার বাগদানের আসর ৷
আজই নাকি বলিউড থেকে হলিউড কাঁপানো অভিনেত্রী প্রিয়াঙ্কা গোটা বিশ্বকে জানিয়ে দেবেন যে, তিনি নিক জোনাসকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ৷ আর তাঁরা বিয়ে করতে চলেছেন ৷ আর সেই সম্পর্ক স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠানের তোড়জোর শুরু হয়ে গিয়েছে জোরকদমে ৷ ইতিমধ্যেই বাড়িকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে ৷ আর সেই ভিডিওই ধরা পড়েছে এক ব্যক্তি ক্যামেরায় ৷ যে ভিডিওটি তিনি আপলোড করেছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ৷
advertisement
গত বৃহস্পতিবার রাতেই মুম্বইয়ে নিকের সঙ্গে হাজির হয়েছেন তাঁর বাবা-মা ৷ শোনা যাচ্ছে অনুষ্ঠানে যোগ দিতেই তাঁরা মুম্বইয়ে এসেছেন ৷ তাঁদের হাতে দেখা গিয়েছে লন্ডনের এক নামী অলঙ্কার বিপণীর ব্যাগ ৷ যা দেখে মনে করা হচ্ছে, এতে রয়েছে প্রিয়াঙ্কার জন্য উপহার ৷
advertisement
দেখুন ভিডিও
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আজ সন্ধ্যায় নিক-প্রিয়াঙ্কার বাগদান, কেমন ভাবে সেজে উঠছে নায়িকার বাড়ি? দেখুন ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement