advertisement

Viral: ইশশ...মিথ্যে বলছেন অভিনেতারা, অনিন্দ্য-রাজদীপ সরাসরি পড়ল ধরা! দেখুন

Last Updated:

এই ভিডিও (Viral video) দেখুন, নিজেদের সঙ্গে অনেকটা মিল পাবেন আর প্রাণ খুলে হাসতে পারবেন!

#কলকাতা: শ্যুটিং বন্ধ৷ কার্যত লকডাউনে সবাই কার্যত গৃহবন্দি অভিনেতারা৷ করোনার ফলে কেউ কারও বাড়ি আসছেন না৷ বাড়ির পরিচারক বা পরিচারিকাদেরও ছুটি দেওয়া হয়েছে৷ ফলে বাড়ি কাজ বাড়ির সদস্যদের মধ্যেই ভাগাভাগি করে করতে হচ্ছে৷ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাড়ির ছেলেরা ঘারের কাজ করতে চান না খুব বেশি৷ যদিও গত লকডাউন থেকে সেই ট্রেন্ড অনেকটাই বদলেছে৷ তবুও ঘর পোছা বা বাসন মাজার মতো কাজ থেকে এড়িয়ে যেতে চান বাড়ির পুরুষেরা৷ এবং এগুলোর করার মধ্যে কোনও মজা তো পাননা তাঁরা, উল্টে যেন অসম্মানিত বোধ করেন! তাই তো এই কাজ করলেও প্রকাশ্যে তা স্বীকার করতে চান না অধিকাংশ পুরুষ! ঠিক যেমন করছিলেন অভিনেতা রাজদীপ৷ করছিলেন ঘর পরিষ্কার৷ বন্ধু অনিন্দ্যর ফোন পেয়ে মিথ্যে কথা বললেন৷ কিন্তু শেষ পর্যন্ত ধরাও পড়ে গেলেন হাতে নাতে! যিনি ফোনেও অন্য প্রান্তে ছিলেন সেই অনিন্দ্যও ধরা পড়লেন মিথ্যে বলতে গিয়ে৷ দু’জনের মুখ পুড়ল একে অপরের কাছে!
লকডাউন ভিডিও শ্যুট করলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রাজদীপ গুপ্ত৷ একটা দারুণ মজার ভিডিও সামনে এল৷ সকলের মতো এঁরাও গৃহবন্দি৷ রাজদীপ ঘর মুছছেন, আর সেই সময় ফোন করলেন অনিন্দ্য৷ ঘর মোছার কথা বন্ধু কাছে বলতে লজ্জা পেলেন রাজদীপ৷ তাই বললেন যে তিনি শরীরচর্চা করছেন৷ এটা খুব একটা ভুল নয় যে ঘর মুছতে গেলে বেশ শরীরের জোর লাগে৷ তাতে ঘামও ঝড়ে৷ তাই একে একপ্রকার শরীরচর্চার সঙ্গে তুলনা করা যেতেই পারে৷ অন্যদিকে অনিন্দ্য তাঁর পোষ্যদের পাশে নিয়ে খাওয়া দাওয়া করছেন৷ কী খাচ্ছেন তা বোঝা যাচ্ছে না৷ রাজদীপের প্রশ্নের উত্তরে তিনি বললেন যে তিনি খাচ্ছেন ফিট থাকার মতো খাবার৷ তিনি প্রতিদিন সাইকেল চালান৷ সেই ছবি বা ভিডিও দেখেছেন অনেকে৷ তাই সাইকেল চালিয়ে ঘাম ঝড়ানোর পর ডায়েট ফুড খেয়ে তিনি নিজের শরীর ঠিক রাখছেন, এটাই বোঝাতে চাইলেন তিনি৷ কিন্তু সেটাও যে মিথ্যে, ধরা পড়ে গেল শেষে!
advertisement
advertisement
advertisement
আসলে ঘরে থেকে সকলেই খুব ক্লান্ত! এক কথায় 'ল্যাদ' খাচ্ছেন সেটা বলা যেতেই পারে! তাই তো ডায়েট হোক বা ঠিক মতো শরীরচর্চা, কিছুই হচ্ছে না! তবে সেটা স্বীকার করতে চাইছেন না অনেকে! ঠিক যেমন রাজদীপ ও অনিন্দ্য! এই ভিডিও দেখুন, নিজেদের সঙ্গে অনেকটা মিল পাবেন আর প্রাণ খুলে হাসতে পারবেন!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral: ইশশ...মিথ্যে বলছেন অভিনেতারা, অনিন্দ্য-রাজদীপ সরাসরি পড়ল ধরা! দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement