advertisement

‘যমজ’ বোন রয়েছে ঐশ্বর্য রাইয়ের? টিকটক ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া

Last Updated:

২০০০ সালে মুক্তি পাওয়া ঐশ্বর্যর একটি তামিল ছবি ‘কান্দুকোন্দেন কান্দুকোন্দেন’-এর একটি জনপ্রিয় দৃশ্যে অভিনয় করেছেন তিনি ।

#মুম্বই: বিশ্ব সুন্দরীর ৪৬ বছরের জীবনে এমন কথা শোনা যায়নি আগে । বাব কৃষ্ণারাজ ও মা বৃন্দা রাইয়ের দ্বিতীয় সন্তান ঐশ্বর্য রাই । তাঁর এক দাদা রয়েছে । আদিত্য রাই মার্চেন্ট নেভির ইঞ্জিনিয়র । কিন্তু বচ্চন বহুর কোনও যমজ বোন আছে বলে আগে শোনা যায়নি ।
কিন্তু তাঁরই ছবি আর ভিডিওতে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া । যেমনটা ভাবছেন মোটেই বিষয়টা তেমন নয় । আসলে ইনি ঐশ্বর্যর যমজ বোন নন ঠিকই, তবে তাঁকে স্বাচ্ছন্দ্যে রাই সুন্দরীর যমজ বোন বলে চালিয়ে দেওয়া যায় । তাঁদের এতটাই একরকম দেখতে । দক্ষিণী এই টিকটক স্টারের নাম আম্মুজ আমরুথা । ২০০০ সালে মুক্তি পাওয়া ঐশ্বর্যর একটি তামিল ছবি ‘কান্দুকোন্দেন কান্দুকোন্দেন’-এর একটি জনপ্রিয় ডায়লগ টিকটকে অভিনয় করেছেন আমরুথা ।
advertisement
ছবিটিতে ঐশ্বর্য ছাড়াও ছিলেন অজিত কুমার ও তব্বু । গত ৪ মে ছবিটি ২০ বছর পূর্ণ করেছে । সেই উপলক্ষ্যেই টিকটক ভিডিওটি করেছেন আমরুথা । নিমেষে আমরুথার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Ammuzz (@ammuzz_amrutha) on

advertisement
View this post on Instagram

@kunjippaaru

A post shared by Ammuzz (@ammuzz_amrutha) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘যমজ’ বোন রয়েছে ঐশ্বর্য রাইয়ের? টিকটক ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement