advertisement

Success Story of YouTuber: ডেলিভারি বয় থেকে ‘বাবু রাও’, সফল ইউটিউবার হয়ে পুরুলিয়ার গর্ব আদিত্য রজক

Last Updated:

Purulia News: পুরুলিয়ার রঘুনাথপুরের মুন্সেফডাঙ্গার বাসিন্দা আদিত্য রজকের এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং বর্তমান প্রজন্মের কাছে স্বপ্ন পূরণের এক অনুপ্রেরণাদায়ক বার্তা।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার বাবু রাও আদিত্য রজক

পুরুলিয়া: ডেলিভারি বয় হিসেবে জীবনযুদ্ধ শুরু করেছিলেন, আর আজ সেই পথ পেরিয়েই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় একজন পরিচিত ও সফল ইউটিউবার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন পুরুলিয়ার আদিত্য রজক। বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের কালজয়ী চরিত্র ‘বাবু রাও’-কে নিজের অভিনয় দক্ষতায় নতুন করে প্রাণ দিয়েছেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় আদিত্য রজকের ভিডিও মানেই হাসির ফোয়ারা।
তাঁর অভিনীত বাবু রাও চরিত্রের ভঙ্গি, সংলাপ বলার স্টাইল, মুখের অভিব্যক্তি, সব কিছুতেই যেন হুবহু পরেশ রাওয়ালের ছায়া ধরা পড়ে। এমনকি চেহারার সাদৃশ্যও এতটাই চোখে পড়ার মত যে প্রথম দেখাতেই অনেকেই চমকে ওঠেন।
নিজের সাফল্য সম্পর্কে আদিত্য বলেন, “আগে যেখানে কেউই আমাকে চিনত না, আজ সেখানে সবাই আমাকে ‘বাবু রাও’ নামেই চেনেন। যেখানেই যাই, মানুষের ভালবাসা পাই। শুধু নিজের ভিডিও বানানোই নয়, এখন বিভিন্ন জায়গায় গান ও অন্যান্য শুটিংয়ের জন্যও ডাক পাই। একজন ডেলিভারি বয় থেকে এই জায়গায় পৌঁছাতে পেরে সত্যিই খুব ভাল লাগে।”
advertisement
advertisement
এই অসাধারণ অনুকরণ দক্ষতার সুবাদে সারা পুরুলিয়া জেলাতেই আদিত্য আজ ‘বাবু রাও’ নামেই বেশি পরিচিত। সাধারণ জীবন থেকে উঠে এসে নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের জোরে যে সাফল্যের শিখরে পৌঁছান যায়, আদিত্য রজক তারই উজ্জ্বল উদাহরণ। কঠিন সংগ্রামের পথ পেরিয়ে তিনি আজ সোশ্যাল মিডিয়ায় এক পরিচিত মুখ, তার অনবদ্য অভিনয় ও স্বতঃস্ফূর্ত ভঙ্গি দর্শকদের মন জয় করেছে। ফলস্বরূপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে তার মোট ফলোয়ারের সংখ্যা ইতিমধ্যেই পাঁচ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে, যা তার জনপ্রিয়তা ও সাফল্যেরই প্রমাণ।
advertisement
পুরুলিয়ার রঘুনাথপুরের মুন্সেফডাঙ্গার বাসিন্দা আদিত্য রজকের এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং বর্তমান প্রজন্মের কাছে স্বপ্ন পূরণের এক অনুপ্রেরণাদায়ক বার্তা।
শান্তনু দাস
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Success Story of YouTuber: ডেলিভারি বয় থেকে ‘বাবু রাও’, সফল ইউটিউবার হয়ে পুরুলিয়ার গর্ব আদিত্য রজক
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement