advertisement

Film Festival: হাওড়ার কলেজে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল! মোবাইলে বানানো ছবিতেই হচ্ছে সিনেমা উৎসব

Last Updated:

Film Festival: ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শর্ট ফিল্ম বানিয়ে প্রতিষ্ঠিত হবার পথ দেখাচ্ছে হাওড়া শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়, কলেজে অনুষ্ঠিত হচ্ছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল।

+
ছাত্র-ছাত্রীদের

ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানে কলেজে ফিল্ম ফেস্টিভ্যাল 

হাওড়া: হাওড়ার কলেজে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল! এবার কলেজ পড়ুয়াদের ভিন্ন ধারার চিন্তা যোগাতে বিশেষ উদ্যোগ শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়। ডিজিটাল এই সময়, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতিষ্ঠিত হবার বিভিন্ন সুযোগ রয়েছে।
সেই দিক গুরুত্ব রেখে ছাত্র ছাত্রীদের সিনেমা বানানোর কাজে অনুপ্রেরণা দিতে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে উদ্যোগে ৬ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বর্ষের শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল।
বর্তমান সময়ে শর্টফিল্ম বানিয়ে সুপ্রতিষ্ঠিত হওয়া যেতে পাড়ে। খুব বেশি সরঞ্জাম ছাড়াও মোবাইলেও শুট করা ফিল্মও জনপ্রিয়তার শিখরে পৌঁছতে পারে। অল্প সময়ে এবং অল্প সরঞ্জাম ব্যবহার করে, ইদনীং এমন ছবি বহু তৈরি হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বাড়ির ফ্রিজে ছেলের মৃ*তদে*হ রেখেছেন মালদহের বাবা-মা! অদ্ভুত এই ঘটনার কারণ কী? শুনেই গা রি-রি করে উঠবে!
এই ফিল্ম ফেস্টিভ্যাল অংশ নেওয়া ৩০ টি শর্ট ফিল্মের মধ্যে কলেজের ছাত্র ছাত্রীদের তৈরি ফিল্মিও রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগে দারুণ উৎসাহিত কলেজের ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুন: SSC মামলায় জয় পেল রাজ্য, নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করা সব মামলা খারিজ করে দিল হাইকোর্ট!
১২ জুলাই কলেজের পথের দাবি  অডিটরিয়ামে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শুভ উদ্ধোধন করেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অরুণ ব্যানার্জি। প্রদর্শনীতে দেশ – বিদেশের মিলিয়ে মোট ৩০টি শর্ট ফিল্ম দেখান হবে বলে জানিয়েছেন অধ্যাপক গোবিন্দ প্রসাদ বর্মণ। বিকেল ৩টা থেকে ফেস্টিভ্যাল চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Film Festival: হাওড়ার কলেজে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল! মোবাইলে বানানো ছবিতেই হচ্ছে সিনেমা উৎসব
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement