advertisement

শাহরুখের জন্মদিনে ভক্তদের ভিড় মন্নতে, কিন্তু দেখা মিলল না বাদশার! কারণ জানিয়ে ক্ষমা চাইলেন কিং খান!

Last Updated:

কিন্তু শেষমেশ সকলের অপেক্ষা বিফলে গেল — প্রতি বছরের মতো এ বছর আর মন্নতের বারান্দায় এসে হাত নেড়ে শুভেচ্ছা জানাননি কিং খান।

দেখা মিলল না বাদশার
দেখা মিলল না বাদশার
মুম্বই: রবিবার দুপুরে মুম্বইয়ের মন্নতের সামনে কার্যত জনসমুদ্র। সকাল থেকেই শাহরুখ খানকে একঝলক দেখার আশায় ভক্তদের ভিড় উপচে পড়ে। কিন্তু শেষমেশ সকলের অপেক্ষা বিফলে গেল — প্রতি বছরের মতো এ বছর আর মন্নতের বারান্দায় এসে হাত নেড়ে শুভেচ্ছা জানাননি কিং খান। স্বভাবসিদ্ধ সেই ‘ফ্লাইং কিস’-ও অনুপস্থিত।
তবে অনুরাগীদের নিরাশ করতে না চেয়ে, ‘এক্স’ (X)-এ পোস্ট করে নিজেই ক্ষমা চাইলেন শাহরুখ। জানালেন কেন এ বছর তিনি সেই সিদ্ধান্ত নিলেন।
বর্তমানে শাহরুখ ও তাঁর পরিবার আলিবাগে অস্থায়ীভাবে থাকছেন। তাই জন্মদিনেও মন্নতে তাঁর দেখা না মেলার জল্পনা সত্যি হল।
advertisement
আজ ৬০ বছরে পা দিলেন বলিউডের বাদশা। কিন্তু বয়স তাঁর কাছে নিছকই একটা সংখ্যা — তা তিনি বারবার প্রমাণ করেছেন নিজের উপস্থিতিতে।
advertisement
advertisement
তাঁর জন্মদিনেই প্রকাশ্যে এসেছে পরবর্তী ছবি ‘কিং’**-এর টিজার, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। পর্দায় আবারও নিজস্ব স্টাইলে বাজিমাত করেছেন শাহরুখ।
মন্নতের বারান্দা থেকে দেখা না মিললেও, ‘কিং’-এর টিজারই যেন ভক্তদের জন্য বিশেষ উপহার হয়ে উঠল জন্মদিনের দিনে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখের জন্মদিনে ভক্তদের ভিড় মন্নতে, কিন্তু দেখা মিলল না বাদশার! কারণ জানিয়ে ক্ষমা চাইলেন কিং খান!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement