advertisement

‘চেনা’ ডোনা-র অন্য রূপ, সুপারহিট বলিউড গানে দারুণ ছন্দে নাচ, ভাইরাল ভিডিও

Last Updated:

এবার তাঁকে সরাসরি টেলিভিশনে দেখার অপেক্ষায় তাঁর ফ্যানরা৷ সব মিলিয়ে ভাইরাল এখন ডোনা গঙ্গোপাধ্যায়ের প্রোমো৷

Dona Ganguly dances gracefully on bollywood superhit song
Dona Ganguly dances gracefully on bollywood superhit song
#কলকাতা: পুরো পুজোটা উদ্বেগের মধ্যেই কেটেছে৷  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়৷ সৌরভ গঙ্গোপাধ্যায় তাই পাড়ার দুর্গাপুজো প্যান্ডেলে আনন্দ করলেও হাসপাতাল-ঘর করেছেন৷ অবশেষে স্বস্তি দিয়ে ডোনা বাড়ি ফিরেছেন৷  পেশায় নৃত্য শিল্পী হলেও এতদিন টেলিভিশন মাধ্যমে তাঁর নৃত্যশিল্পী সত্ত্বার বিশেষ বিচ্ছুরণ দেখেনি অনুরাগীরা৷ তবে এবার ডোনাকেও দেখা যেতে চলেছে এক জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো-র মঞ্চে৷
ইতিমধ্যেই সম্প্রচারকারী সংস্থা ডোনাকে নিয়ে তৈরি নিজেদের রিয়েলেটি শো-র প্রোমো বাজারে এনেছে৷ দাদা ়যতটা ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন এখনও অবধি ডোনাকে কিন্তু সেভাবে পাওয়া যায়নি৷ তাই এই প্রোমো ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে৷ বলিউডের এক সুপারহিট গানে সৌরভের সহধর্মিণীকে নাচতে দেখা যাচ্ছে ৷
advertisement
advertisement
দেখে নিন সেই ভিডিও৷
ডোনা গঙ্গোপাধ্যায় এদিনের অনুষ্ঠানেও নিজের চিরাচরিত এলিগেন্সেই হাজির ছিলেন৷ মেরুণ শাড়ি , কালো ব্লাউজে অবলীলায় শারীরিক ছন্দে একেবারে দুটো স্টেপ করলেন তাতেই কামাল৷
এবার তাঁকে সরাসরি টেলিভিশনে দেখার অপেক্ষায় তাঁর ফ্যানরা৷ সব মিলিয়ে ভাইরাল এখন ডোনা গঙ্গোপাধ্যায়ের প্রোমো৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘চেনা’ ডোনা-র অন্য রূপ, সুপারহিট বলিউড গানে দারুণ ছন্দে নাচ, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement