advertisement

ইউটিউবে সব গান ‘ডিলিট’ ঢিনচ্যাক পূজার ! কিন্তু কেন ?

Last Updated:

ইউটিউব স্টার, দেশের ‘বিখ্যাত’ গায়িকা ঢিনচ্যাক পূজার ভিডিও আর দেখতে পারবেন না তাঁর ফ্যানরা ৷

#নয়াদিল্লি: ইউটিউব স্টার, দেশের ‘বিখ্যাত’ গায়িকা ঢিনচ্যাক পূজার ভিডিও আর দেখতে পারবেন না তাঁর ফ্যানরা ৷ তাঁর সব গানের ভিডিও এবার ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ !
অদ্ভূত অদ্ভূত গানের ভিডিও আপলোড করে খুব অল্প সময়েই দিল্লির এই তরুণী ভাইরাল হয়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ তাঁর প্রতিটা গানকে নিয়ে হাসি-ঠাট্টা হলেও ফেসবুক-ট্যুইটারে তাঁর ফ্যান ফলোয়ার্স ক্রমে বেড়েই চলেছিল ৷ সম্প্রতি পূজার একটা গান নিয়ে বিতর্কও হয় ৷ শোনা যায় দিল্লি পুলিশ তাঁর জরিমানা করতে পারে, কারণ গানের ভিডিওতে হেলমেট না পরেই স্কুটি চড়ে দিল্লির রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে পূজাকে ৷ শেষপর্যন্ত সেই ‘ঢিনচ্যাক’ মেয়ের রথের চাকা থামাল ইউ টিউব ৷ তাঁর গানের কপিরাইট নিয়ে সম্প্রতি কেউ মামলা করায় পূজার সব গানের ভিডিও ডিলিট করতে বাধ্য হল ইউটিউব ৷
advertisement
‘সেলফি ম্যানে লে লি আজ’ বা সম্প্রতি ‘দিলো কা স্কুটার’ গানটি সাংঘাতিক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ বাকি গান গুলো ডিলিট হয়ে গেলেও এখন পাবলিক ডিমান্ডে পোস্ট করা ‘দিলো কা স্কুটার’ গানটি অবশ্য রয়ে গিয়েছে ইউটিউবে ৷ অনেকেই আবার ঢিনচ্যাক পূজার গান ডিলিট হওয়ায় স্বস্তি পেয়েছেন ৷ কারণ অধিকাংশ জনতার কাছে পূজার গানগুলি ‘অত্যাচার’-এর থেকে কোনও অংশেই কম ছিল না ৷ কেউ কেউ মজা করে ট্যুইট করেছেন, যে পূজা নিজে হয়তো তাঁর গানগুলি সদ্য শুনেছেন এবং ভিডিওগুলি দেখেছেন ৷ নিজের গান শুনে নিজেই চমকে গিয়েছিলেন বলেই হয়তো সেগুলি ডিলিট করেছেন তিনি !
advertisement
advertisement
কিন্তু মজার ব্যাপার হল সেই অদ্ভূত গানগুলি গেয়েই রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন ঢিনচ্যাক পূজা ৷ কোন ব্যক্তি কপিরাইটের দাবি তুলে ইউটিউবে তাঁর ভিডিওগুলি রিপোর্ট করলেন, সেটা অবশ্য পরিষ্কার নয় ৷ কিন্তু একটা বিষয় এখন নিশ্চিত, যে আর স্কুটি নিয়ে বা বিলাসবহুল গাড়িতে চড়ে ঢিনচ্যাক পূজার সুপারহিট গানের ভিডিওগুলি আর দেখা যাবে না ইউটিউবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইউটিউবে সব গান ‘ডিলিট’ ঢিনচ্যাক পূজার ! কিন্তু কেন ?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement