advertisement

ইয়ে লাল ইশক ! বিয়ের ছবিতে তাক লাগালেন দীপিকা-রণবীর

Last Updated:
#মুম্বই: কথার মতো কথা রইল ৷ নিরাপত্তার বলয় টপকে ফাঁস হলই না রণবীর-দীপিকার বিয়ের ছবি ৷ সুদূর ইতালিতে কাছের মানুষের চোখের সামনেই কোঙ্কনী ও সিন্ধি মতে সাত পাকে বাঁধা পড়লেন দীপিকা ও রণবীর ৷ উপচে পড়ল প্রেম ৷ দীপিকা-রণবীরে পোশাক থেকে সাদা, গোল্ডেন, লাল রং যেন ছড়িয়ে পড়ল ইতালির কোমো লেকে ৷ তবে ক্যামেরার চোখ বন্ধই রইল ৷ টুকটাক এধার ওধারের ছবি ফাঁস হলেও, বিয়ের সাজে দীপিকা-রণবীর ধরা দিলেন নিজেদের ইনস্টাগ্রামেই ! তারপরই গোটা বিশ্বের সামনে দীপবীর বিয়ের সাজে ৷
সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই সেজে উঠেছিলেন দম্পতি ৷ দীপিকা-রণবীরের সিনেমার ইমেজের সঙ্গে একেবারে ম্যাচ করিয়েই দম্পতিকে সাজানো হয়েছিল ৷ দীপিকার গা ভরে বাহারি গয়না ৷ আর রণবীরের সাজ যেন রাজ বেশ ৷ বিয়ের মাঝেই দীপিকার কানের পাশে এসে অল্প স্বল্প কথা বলে চললেন রণবীর ৷ আর তখনই ক্যামেরার ক্লিক ৷ ঠিক যেন এক স্বপ্নের মুহূর্ত ৷ প্রেম পেল নতুন রূপ ৷ রাম পেলেন লীলাকে, বাজিরাও পেলেন মস্তানিকে ! আর ছবি দেখে দিওয়ানা হয়ে উঠল রণবীর-দীপিকার ভক্তকুল ৷
advertisement
দেখুন দীপিকা-রণবীরের ইনস্টাগ্রাম পোস্ট-
advertisement
View this post on Instagram

❤️

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইয়ে লাল ইশক ! বিয়ের ছবিতে তাক লাগালেন দীপিকা-রণবীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement