advertisement

Deepika Padukone: ৪০০ কোটির ব্যবসা পাঠান-এর! সাফল্যের আনন্দ ধরে রাখতে না পেরে কী করে বসলেন দীপিকা

Last Updated:

Deepika Padukone: সম্প্রতি মুম্বইয়ের জনপ্রিয় প্রেক্ষাগৃহ 'গেইটি গ্যালাক্সি'- তে দেখা গেল দীপিকাকে। তার বহু প্রতীক্ষিত ছবি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন, তা দেখতেই চুপিচুপি সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি।

মুম্বই: 'পাঠান' ঝড়ে কাবু বক্স অফিস। চার দিনেই ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলারটি। ছবিটি নিয়ে দর্শকের উচ্ছ্বাসও দেখার মতো। আর সেই উচ্ছ্বাস চাক্ষুষ করতেই সটান প্রেক্ষাগৃহে পৌঁছে গেলেন দীপিকা পাডুকোন।
সম্প্রতি মুম্বইয়ের জনপ্রিয় প্রেক্ষাগৃহ 'গেইটি গ্যালাক্সি'- তে দেখা গেল দীপিকাকে। তার বহু প্রতীক্ষিত ছবি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন, তা দেখতেই চুপিচুপি সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। নিজেকে সচেতন ভাবে আড়ালেই রেখেছিলেন দীপিকা । অভিনেত্রীর পরনে ছিল সাদামাটা ট্রাউজার্স আর টি-শার্ট। টুপি আর মাস্কের সাহায্যে সন্তর্পণে মুখ ঢেকেছিলেন পাঠান-এর নায়িকা। প্রেক্ষাগৃহ থেকে বেরনোর সময় দেহরক্ষীরা ঘিরে রেখেছিলেন তাঁকে।
advertisement
advertisement
advertisement
বিগত কয়েক বছরে বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখেননি দীপিকা। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ' ছপক ' আশানুরূপ ব্যবসা করতে পারেনি। গত বছর অ্যামাজনে মুক্তি পায় তার ' গেহরাইয়া ' । দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। বলা যায়, 'পাঠান'- এর হাত ধরেই দীর্ঘ দিন পর কাঙ্ক্ষিত সাফল্য পেলেন তিনি।
advertisement
কিং খানের ছবির জন্য দীর্ঘ কালের প্রথা ভেঙেছে মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি। মায়ানগরীর এই সিঙ্গলস্ক্রিন প্রেক্ষাগৃহটি সিনেপ্রেমীদের মধ্যে খুবই জনপ্রিয়। এখানে প্রায় হাজার জন দর্শক বসে ছবি দেখতে পারেন। সাধারণত দুপুর ১২টা থেকে প্রেক্ষাগৃহটিতে ছবি দেখানো শুরু হয়। বহু বছর ধরে এই নিয়মই বজায় রাখা হয়েছে। তবে 'পাঠান'-এর ক্ষেত্রে ব্যতিক্রম। ছবিটি মুক্তির দিন অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল ন'টায় দেখানো হয় 'পাঠান'-এর প্রথম শো। শাহরুখের একটি জনপ্রিয় ফ্যানক্লাব টুইটারে খবরটি প্রকাশ করে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone: ৪০০ কোটির ব্যবসা পাঠান-এর! সাফল্যের আনন্দ ধরে রাখতে না পেরে কী করে বসলেন দীপিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement