advertisement

ভয়াবহ ঘূর্ণিঝড় টাউতে সায়নীকে মনে করিয়ে দিল আমফানের দুঃসহ স্মৃতি

Last Updated:

সায়নীর আশা, সকলে মিলে টাউতের ভয়ঙ্কর পর্ব কাটিয়ে উঠবেন ৷

কলকাতা : বিধ্বংসী ঘূর্ণিঝড় টাউতে তাঁকে মনে করিয়ে দিয়েছে আমফানের দুঃসহ স্মৃতি ৷ টুইট করেছেন তৃণমূলের তারকা সদস্য সায়নী ঘোষ ৷ লিখেছেন, ‘গত বছর আমার রাজ্য ভয়াবহ আমফান ঘূর্ণিঝড়ে এইরকমই আতঙ্ক এবং অসহায়তার মধ্যে দিয়ে গিয়েছিল ৷ পশ্চিম উপকূলবাসীর জন্য শক্তি প্রার্থনা করছি ৷ ’ সায়নীর আশা, সকলে মিলে টাউতের ভয়ঙ্কর পর্ব কাটিয়ে উঠবেন ৷
সোমবার রাত প্রায় ৯ টার সময় গুজরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ৷ এবং ঝড়ের তাণ্ডব চলতে থাকে প্রায় রাত ১২টা পর্যন্ত ৷ তবে এই সময় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা ৷ অন্যদিকে, টাউত প্রলয়ে মুম্বই উপকূলে ডুবে যায় পি ৩০৫ বার্জ ৷ যাত্রী ও ক্রু মিলিয়ে প্রায় ২৭৩ জন ছিলেন ওই জলযানে ৷ এখনও নিখোঁজের সংখ্যা শতাধিক ৷ উদ্ধারকাজের জন্য কাজে লাগানো হয়েছে নৌবাহিনীর আইএনএস কোচি, আএনএস কলকাতা সহ ৪টি যুদ্ধজাহাজ৷ মুম্বইয়ের নৌসেনা ঘাঁটি থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে হেলিকপ্টার ৷
advertisement
ছবি-টুইটার
advertisement
ঝড়ের দাপটে মহারাষ্ট্র ও গুজরাতের পাশাপাশি গোয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ গোয়ার উপকূলবর্তী এলাকার উপর দিয়ে ঝড় যাওয়ার সময় প্রায় ৭০০ লাইট পোস্ট পড়ে গিয়েছে এবং ২০০-৩০০ ট্রান্সফরমার উপড়ে গিয়ে বিপর্যস্ত বিদ্যু‍‍‍‍‍ৎ সরবরাহ ব্যবস্থা ।সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় ১ দিন সময় লাগবে ৷গুজরাত এবং দিউয়ের ঘূ্র্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি বুধবার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভয়াবহ ঘূর্ণিঝড় টাউতে সায়নীকে মনে করিয়ে দিল আমফানের দুঃসহ স্মৃতি
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement