advertisement

Ranveer Singh Police case: 'মহিলাদের ভাবাবেগে আঘাত', নগ্ন ছবির জন্য পুলিশে অভিযোগ রণবীরের বিরুদ্ধে

Last Updated:

প্রশংসা আর নিন্দার জোর টক্কর চলছে। কেউ বলছেন, রণবীর সাহসিকতার পরিচয় দিয়েছেন, কেউ দাবি করছেন, এ ভাবে নগ্ন হয়ে ক্যামেরার সামনে আসা অনুচিত।

#মুম্বই: নগ্ন ফোটোশ্যুট করে আইনি বিপাকে রণবীর সিং। যে দিন এই ছবিগুলি প্রকাশ্যে আসে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আড্ডার ঠেকে, এখন কেবল এই এক আলোচনা। ট্রেন্ড করছেন বলি তারকা।
কোনও ছবিতে কার্পেটের উপরে শুয়ে আছেন নগ্ন রণবীর। কখনও বা বসে ক্যামেরায় কঠিন দৃষ্টিতে পোজ। যদিও কয়েকটি ছবিতে কালো অন্তর্বাস পরে রয়েছেন। মুহূর্তে ভাইরাল সেই ছবিগুলি। আমেরিকার একটি ম্যাগাজিনের জন্য এই ফোটোশ্যুট করিয়েছিলেন দীপিকা পাড়ুকোনের স্বামী।
advertisement
advertisement
সেই থেকে প্রশংসা আর নিন্দার জোর টক্কর চলছে। কেউ বলছেন, রণবীর সাহসিকতার পরিচয় দিয়েছেন, কেউ দাবি করছেন, এ ভাবে নগ্ন হয়ে ক্যামেরার সামনে আসা অনুচিত। কেউ প্রশ্ন তুলছেন, কোনও মহিলা এমন করলে কি মেনে নেওয়া হত?
advertisement
সম্প্রতি জানা গিয়েছে, রণবীরের বিরুদ্ধে মুম্বই পুলিশে কাছে অভিযোগ দায়ের হয়েছে। যেখানে অভিযোগ, 'মহিলাদের ভাবাবেগে আঘাত' করার জন্য এই মামলা। এই মামলার বিষয়ে যদিও এখনও খুব বেশি তথ্য পাওয়া যায়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Singh Police case: 'মহিলাদের ভাবাবেগে আঘাত', নগ্ন ছবির জন্য পুলিশে অভিযোগ রণবীরের বিরুদ্ধে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement