advertisement

Actor Death: বাগদানের দিনই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার, শোকের ছায়া

Last Updated:

Actor Death: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ অকালে চলে গেলেন অভিনেতা সুরজ মেহর৷ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা সুরজের৷

বাগদানের দিনই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার, শোকের ছায়া
বাগদানের দিনই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার, শোকের ছায়া
ছত্রিশগড়: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ অকালে চলে গেলেন অভিনেতা সুরজ মেহর৷ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা সুরজের৷ ছত্রিশগড়ের রায়পুরে পিপেদুলার কাছে সরসিওয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে৷ জানা গেছে, শ্যুটিং সেরে বাড়ি ফেরার সময়েই এই দুর্ঘটনাটি ঘটেছে৷
জানা গেছে, একটি পিকআপ ট্রাকের সঙ্গে সুরজের গাড়ির তুমুল সংঘর্ষে দুমরে মুচড়ে গাড়ি৷ তারপরই তড়িঘড়ি করে গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসকেরা৷ ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানান চিকিৎসকেরা৷
advertisement
advertisement
বুধবার বিকেলেই দুর্ঘটনার খবর পান অভিনেতার পরিবারের সদস্যরা৷ খবর পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে যান৷ আরও জানা যায়, বুধবারই ওড়িশার বাথলিতে সুরজের বাগদান হওয়ার কথা ছিল৷ উল্লেখ্য,’আখেরি ফয়সলা’ ছবির শ্যুটিং করছিলেন তিনি৷ ভিলেনের চরিত্রে অভিনয় করেই তিনি বেশি পরিচিতি ছিলেন৷ ভয়াবহ দুর্ঘটনায় মেহেরের গাড়ির চালকও গুরুতর আহত হয়েছে৷ বাগদানের দিন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Death: বাগদানের দিনই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার, শোকের ছায়া
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement