advertisement

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা, কী বলছে বলিউড ?

Last Updated:

বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হল বেঙ্গালুরুর মহিলা সাংবাদিক গৌরী লঙ্কেশকে। হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে তীব্র আক্রমণ করেই নিয়মিত প্রতিবেদন লিখতেন গৌরী।

#মুম্বই: বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হল বেঙ্গালুরুর মহিলা সাংবাদিক গৌরী লঙ্কেশকে। হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে তীব্র আক্রমণ করেই নিয়মিত প্রতিবেদন লিখতেন গৌরী। পেশাগত কারণেই বারবার বিতর্কে জড়িয়েছেন। মঙ্গলবার রাত সাড় ৮ টা নাগাদ বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করে দুস্কৃতীরা। ঘটনায় বিশেষ দল গঠন করে তদন্তে বেঙ্গালুরু পুলিশ। কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। টুইট করে সাংবাদিক মৃত্যুর নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ঘটনার তীব্র নিন্দা করছে বলিউডের বিশিষ্টরা ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘটনার তীব্র প্রতিবাদ করেন মহেশ ভাট, ফারহান আখতার, শাবানা আজমি, জাভেদ আখতারের মতো বিশিষ্ট মানুষেরা ৷
tww
advertisement
twww
আরএসএস ও হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বিতর্কিত প্রতিবেদন লেখার জন্য পরিচিত ছিলেন গৌরী লঙ্কেশ। নিজে একটি পত্রিকা চালাতেন। ব্লগও লিখতেন। হিন্দুত্বপন্থী চিন্তাধারার বিরুদ্ধে লাগাতার আক্রমণের জন্য বেশ কয়েকবার হুমকির মুখেও পড়তে হয়। প্রতিবেদনে সেই অভিযোগ করলেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর অভিযোগ, ঠাণ্ডা মাথায় সাংবাদিক খুনের পিছনে রয়েছে হিন্দুত্বপন্থী সংগঠনগুলো। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে আরএসএস। যাদের বিরুদ্ধেই নিয়মিত আক্রমণ শানিয়েছেন গৌরী।
advertisement
ddd
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা, কী বলছে বলিউড ?
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement