advertisement

Sushant Singh Rajput Death Case: খুন হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত? মৃত্যু রহস্যের তদন্ত শেষ করল সিবিআই, মৃ্ত্যুর ৫ বছর পর জানা গেল সত্যিটা

Last Updated:

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজের অ্যাপার্টমেন্টেই সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ সিলিং ফ্যানের থেকে ঝুলছিল অভিনেতার দেহ৷

সুশান্ত সিং রাজপুত৷
সুশান্ত সিং রাজপুত৷
মুম্বাই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তে ইতি টানল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই তদন্ত শেষ করে ক্লোজার রিপোর্ট জমা দিয়ে দিয়েছে বলেই সূত্রের খবর৷ ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছিল৷ প্রয়াত অভিনেতার পরিবারের একাধিক সদস্যের অভিযোগ ছিল, সুশান্তকে খুন করা হয়েছে৷ যদিও সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে এই অভিযোগের সত্যতা খুঁজে পায়নি সিবিআই৷ সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন বলেই ক্লোজার রিপোর্টে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
সূত্রের খবর অনুযায়ী, তদন্ত রিপোর্টে সিবিআই লিখেছে, এটি খুনের ঘটনা, সেই অভিযোগ প্রমাণের জন্য কোনও ধরনের মৌখিক অথবা বস্তুনিষ্ঠ প্রমাণ পাওয়া যায়নি৷ অভিনেতার বোন তাঁর দাদার মৃত্যুর পিছনে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন৷ কিন্তু সিবিআই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরও তিনি তদন্তকারী সংস্থার সামনে নিজের অভিযোগ জানাতে হাজির হননি৷
advertisement
advertisement
শুধু তাই নয়, বৈজ্ঞানিক পরীক্ষাগুলিতেও সুশান্তের মৃত্যুর ক্ষেত্রে কোনও অস্বাভাবিকতা ধরা না পড়ায় তদন্ত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সরকারি সূত্রের খবর৷
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজের অ্যাপার্টমেন্টেই সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ সিলিং ফ্যানের থেকে ঝুলছিল অভিনেতার দেহ৷ যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি৷ সুশান্তের মতো জনপ্রিয় এবং সেই সময় বলিউডের প্রথম সারির অভিনেতার এমন পরিণতিতে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়৷ উঠে আসে খুনের তত্ত্বও৷ সেই রহস্যভেদ করতেই তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput Death Case: খুন হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত? মৃত্যু রহস্যের তদন্ত শেষ করল সিবিআই, মৃ্ত্যুর ৫ বছর পর জানা গেল সত্যিটা
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement