advertisement

Chhavi Mittal: খোলামেলা পোশাকে স্পষ্ট স্তন ক্যানসারের অস্ত্রোপচারের দাগ, দেখালেন ছবি মিত্তল

Last Updated:

Chhavi Mittal: রুটিন চেকআপের পর স্তন ক্যানসার শনাক্ত করা হলে তার চিকিৎসা হয়। সম্প্রতি, হাসপাতাল থেকে একাধিক ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন কী ভাবে তিনি এই যুদ্ধে লড়েছেন।

#মুম্বই: স্তন ক্যানসারকে হারিয়েছেন তিনি। আজ তিনি জয়ী। কিন্তু যুদ্ধের আঘাতচিহ্ন তো থেকেই যাবে। আর সেই চিহ্নই তাঁর গর্বের বিষয়। তিনি ছবি মিত্তল। মুম্বইয়ের টিভি অভিনেত্রী এবং ইউটিউবার। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে একটি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। ব্যাকলেস হলুদ পোশাক পরে রয়েছেন তিনি। পিঠের ডান দিকে কাটা দাগ স্পষ্ট।
ছবি ক্যাপশনে লিখলেন, 'অনেক সাহস করে আমার শরীরের দাগকে জনসমক্ষে এনেছি। একাধিক মানুষ এই দাগ দেখে আঁতকে উঠেছেন। তাঁদের বলেছি, তা হলে ভাবুন, আমি কী সহ্য করেছি। অনেকেই পরামর্শ দিয়েছেন, লেজার ট্রিটমেন্ট করে দাগ সরিয়ে ফেলতে। আমি সরাসরি অস্বীকার করেছি। এই দাগ দেখলে আমার সেই লড়াইয়ের কথা মনে পড়বে। যা আমি জিতে এসেছি। ক্যানসারজয়ী হিসেবে আমি গর্বিত।'
advertisement
advertisement
advertisement
রুটিন চেকআপের পর স্তন ক্যানসার শনাক্ত করা হলে তার চিকিৎসা হয়। সম্প্রতি, হাসপাতাল থেকে একাধিক ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন কী ভাবে তিনি এই যুদ্ধে লড়েছেন। অস্ত্রোপচারের পর তিনি বাড়ি ফিরে আসেন। কেমোথেরাপিও চলছে।
advertisement
মহিমা চৌধুরির ক্যানসারের কথা শুনে ছবি তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, 'মহিমা, তোমার সঙ্গে কোনও ছবিই শেয়ার করিনি কখনও। কখনও ভাবিনি এটা পোস্ট করব। আমি শুধু বলতে চাই, তুমি নিজেকে যেটুকু কৃতিত্ব দাও, তার চেয়েও বেশি সাহসী তুমি। শুধু শরীরের ক্ষতটাই দেখা যায়। কিন্তু ক্যানসারের রোগীরা মনে যে ক্ষত নিয়ে চলেন তা ভিতরেই থেকে যায়। দেখা যায় না। এই যুদ্ধের ক্ষতই তোমায় আরও শক্তিশালী করে তুলবে। ভালবাসা তোমাকে অনেক।'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chhavi Mittal: খোলামেলা পোশাকে স্পষ্ট স্তন ক্যানসারের অস্ত্রোপচারের দাগ, দেখালেন ছবি মিত্তল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement