advertisement

দুই ছেলের পর তৃতীয় গর্ভের সন্তান ছেলে না মেয়ে? প্রকাশ্যে আনলেন নায়িকা লিজা হেডেন

Last Updated:

৩৪ বছরের লিজা, ফেব্রুয়ারির শুরুর দিকেই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন । সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, এ বার ৪ থেকে ৫ জন হতে চলেছে তাঁর পরিবারের সদস্য সংখ্যা ৷

#মুম্বই: তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলি নায়িকা লিজা হেডেন ৷ একটি ইনস্টাগ্রাম ভিডিওতে সেই গুড নিউজ দিয়েছিলেন তিনি ৷ ৩৪ বছরের লিজা, ফেব্রুয়ারির শুরুর দিকেই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন । সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, এ বার ৪ থেকে ৫ জন হতে চলেছে তাঁর পরিবারের সদস্য সংখ্যা ৷ সেখানে দেখা যায় যে ছেলে জ্যাক বলছে, যে বোনের জন্য অপেক্ষা করছে সে!
লিজা ও ডিনোর দুই পুত্র সন্তান রয়েছে৷ নাম জ্যাক ও লিও৷ একজনের বয়স ৩ অন্যজনের বয়স ১ বছর ৷ এরই মধ্যে ফের মা হতে চলেছেন নায়িকা ৷ কিন্তু তাঁকে দেখে বোঝা যাবে না তিনি দুই সন্তানের মা এবং বর্তমানে গর্ভবতী । নিজেকে এতটাই ছিপছিপে করে রেখেছেন মডেল-অভিনেত্রী লিজা । তাই লিজার ফিটনেস নিয়ে সন্দেহের কোনও অবকাশই নেই ।
advertisement
View this post on Instagram

A post shared by Lisa Lalvani (@lisahaydon)

advertisement
advertisement
আন্তর্জাতিক নারী দিবসে ফের বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এসেছেন নায়িকা । বাটন খোলা জিন্স আর অন্তর্বাসে পরিপূর্ণ গর্ভাবস্থা । সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিজা তাঁর গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ্যে এনেছেন । লিখেছেন, ‘‘আমার ছোট্ট নারীর সঙ্গে’। অর্থাৎ দুই ছেলের পর এ বার কন্যা সন্তানের মা হতে চলেছেন লিজা ।
advertisement
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল লিজাকে ৷ এছাড়াও ‘ক্যুইন’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি ৷ ‘শৌকিন’ ছবিতে ছিলেন মূল চরিত্রে ৷ ২০১৮-র এক মডেলিং রিয়্যালিটি শোয়ের বিচারক ছিলেন লিজা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দুই ছেলের পর তৃতীয় গর্ভের সন্তান ছেলে না মেয়ে? প্রকাশ্যে আনলেন নায়িকা লিজা হেডেন
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement