advertisement

সঞ্জয়লীলার পরের ছবির নায়ক ইনিই?

Last Updated:

তাঁর ছবি মানেই একদম অন্যরকম ৷ তাঁর ছবি মানেই উত্তেজনার পারদ তুঙ্গে ৷ তাঁর ছবি মনেই জমকালো কস্টিউম, সেট, ঝকঝকে ক্যামেরা আর অবশ্যই আকর্ষণীয় কাস্টিং ৷

#মুম্বই: তাঁর ছবি মানেই একদম অন্যরকম ৷ তাঁর ছবি মানেই উত্তেজনার পারদ তুঙ্গে ৷ তাঁর ছবি মনেই জমকালো কস্টিউম, সেট, ঝকঝকে ক্যামেরা আর অবশ্যই আকর্ষণীয় কাস্টিং ৷
নিশ্চয়ই বুঝতে পারছেন, কথা হচ্ছে সঞ্জয়লীলা বনশালীর ছবি নিয়ে ৷
অনেক ঝুট-ঝামেলা পেরিয়ে মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’ ৷ খুব স্বাভাবিকভাবে এই ছবিতেও রয়েছে সঞ্জয়লীলার সিগনেচার স্টাইল ৷ আর সিনেমার সেই চোখ ধাঁধানো রূপে মুগ্ধ সিনেপ্রেমীরা ৷ গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫৮৫ কোটির উপর ব্যবসা করেছে এই ছবি ৷
advertisement
advertisement
কিন্তু সেই ছবির পর প্রায় তিন মাস কেটে গেলেও এখনও তাঁর পরবর্তী ছবির পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি পরিচালক ৷ তবে বলি পাড়ায় কানাঘুঁষো শোনা যাচ্ছে, পরের ছবির নায়ককে নাকি নির্বাচন করে ফেলেছেন সঞ্জয়লীলা ৷ কে তিনি?
নাম শুনলে চমকে উঠতে পারেন ৷ কারণ বি-টাউনে তাঁর আবির্ভাব বেশিদিনের নয় ৷ মাত্র তিনটি ছবির অভিজ্ঞতা এই নায়কের ঝুলিতে ৷ তাতেই খোদ সঞ্জয়ের অফার কড়া নাড়ছে দরজায় ৷
advertisement
‘সোনু কে টিট্টু কি সুইটি’ ছবির সাফল্যের পর থেকে বলিউডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি ৷ ঠিকই ধরেছেন ৷ কার্তিক আরিয়ানের কথাই হচ্ছে ৷ ডিএনএ-র একটি খবর সূত্রে জানা গিয়েছে সম্প্রতি নাকি সঞ্জয়লীলার সঙ্গে একপ্রস্থ সাক্ষাতও হয়ে গিয়েছে কার্তিকের ৷ সেখানেই নাকি নিজের পরের ছবির স্ক্রিপ্ট নিয়ে আলোচনাও করেছেন পরিচালক ৷ দু’জনেই দু’জনের সঙ্গে কাজ করতে আগ্রাহী ৷ শোনা যাচ্ছে বনশালীর পরের রোম্যান্টিক ছবির নায়ক হতে চলেছেন কার্তিকই ৷ তবে এখনও এ বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেননি ৷
advertisement

Morning

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সঞ্জয়লীলার পরের ছবির নায়ক ইনিই?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement