advertisement

অনুষ্কাই ‘বস’, কেন বললেন বিরাট ?

Last Updated:

তাঁদের প্রেম যে অত্যন্ত মাখোমাখো, সে আর নতুন কথা কী ? ভক্তদের মধ্যেও হট ফেভারিট এই সিনে-ক্রিকেট জুটি ৷ তাঁদের প্রেম, ডেটিং, বিয়ে, সংসার, আউটিং, লাঞ্চ ডেট, ওয়ার্ক আউট সবেতেই কড়া নজর পাপারাৎজির ৷

#মুম্বই: তাঁদের প্রেম যে অত্যন্ত মাখোমাখো, সে আর নতুন কথা কী ? ভক্তদের মধ্যেও হট ফেভারিট এই সিনে-ক্রিকেট জুটি ৷ তাঁদের প্রেম, ডেটিং, বিয়ে, সংসার, আউটিং, লাঞ্চ ডেট, ওয়ার্ক আউট সবেতেই কড়া নজর পাপারাৎজির ৷ বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার খবর যেন বাজারে আসা মাত্রই ভাইরাল ৷
কিন্তু হঠাৎ কী হল ? নিজের স্ত্রীকে কেন ‘বস’ বলতে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ? কোন প্রেক্ষিতেই বা এমন কথা ? সম্প্রতি ভক্তদের কাছে একটু অন্যরূপে ধরা দিয়েছেন এই সুপারহট কাপল ৷ সকলেই জানেন, ফিটনেস নিয়ে বেজায় সচেতন এই দম্পতি ৷ আর সে কারণেই একসঙ্গে ওয়ার্কআউট করতে দেখা গেল লভ বার্ডসকে ৷ এখানেই শেষ নয়, শরীরচর্চার সেই ভিডিও দিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ আর সেখানেই অনুষ্কাকে ‘বস’ বললেন বিরাট ৷
advertisement
advertisement
ভিডিও-তে দেখা যাচ্ছে একসঙ্গে জিম-এ ঘাম ঝরাচ্ছেন দম্পতি ৷ সেই ভিডিও-তেই ক্রিকেটার জানান, শরীরচর্চার ক্ষেত্রে অনুষ্কা হলেন ‘বস’ ৷ বিশেষ করে কার্ডিও এক্সারসাইজের ক্ষেত্রে ৷ ব্যাকগ্রাউন্ডে দেখা যায়, ওয়ার্কআউট করে যাচ্ছেন ‘পরী’র নায়িকা ৷ ভিডিও-তে পোজ দিলেও মন পড়ে রয়েছে শরীরচর্চাতেই ৷
advertisement
বোঝাই যাচ্ছে, কেন ‘বস’-এর খেতাব জুটেছে তাঁর কপালে ৷

Training together makes it even better! @anushkasharma

A post shared by Virat Kohli (@virat.kohli) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অনুষ্কাই ‘বস’, কেন বললেন বিরাট ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement