অন্য পুরুষের সঙ্গে আমার যৌন দৃশ্য দেখে সহ্য করতে পারেনি ড্যানিয়েল: সানি লিওন

Last Updated:

প্রেমের দিক থেকে সেই আবহাওয়া খুব একটা অনুকূল ছিল না ৷ তবু কাছাকাছি এসেছিলেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার ৷ দেখতে দেখতে প্রেমও হয়েছে তাঁদের ৷ আজ তিন সন্তানের বাবা-মা হয়েছেন তাঁরা ৷

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
#মুম্বই: তাঁদের লভ স্টোরি আশেপাশের আর পাঁচটা প্রেমের সম্পর্কের থেকে ছিল অনেকটাই আলাদা ৷ একেবারে অন্যরকম একটা পরিবেশে প্রথম দেখা হয়েছিল তাঁদের ৷ প্রেমের দিক থেকে সেই আবহাওয়া খুব একটা অনুকূল ছিল না ৷ তবু কাছাকাছি এসেছিলেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার ৷ দেখতে দেখতে প্রেমও হয়েছে তাঁদের ৷ আজ তিন সন্তানের বাবা-মা হয়েছেন তাঁরা ৷ কিন্তু কীভাবে পূর্ণতা পেয়েছে এই সম্পর্ক ? নিজেই সে কথা মন খুলে জানালেন প্রাক্তন পর্ন তারকা সানি ৷
দিন দুয়েক আগে ‘হিউম্যানস অব বম্বে’ নামের একটি ফেসবুক পেজে স্বামী ড্যানিয়েল ও তাঁর লভ লাইফ নিয়ে মুখ খোলেন সানি ৷ সেখানেই লেখেন, ভেগাসে তাঁদের প্রথম দেখা হয়েছিল ৷ ড্যানিয়েলের কাছে সানি ছিলেন প্রথম দেখাতেই প্রেম, কিন্তু সানির ক্ষেত্রে তেমনটা নয় ৷ তবে পরে যখন ড্যানিয়েলের সঙ্গে তাঁর কথা হয়, তখন অবশ্য ড্যানিকে ভালবেসে ফেলেন নায়িকা ৷ প্রথম ডেটে একটানা তিন ঘণ্টা ধরে কথা বলেছিলেন তাঁরা ৷
advertisement
শুধু তাই নয়, ড্যানিয়েলের প্রপোজ করার সাদাসিধে পন্থাটিও বেশ পছন্দ হয়েছিল সানির ৷ সে কথাও তিনি শেয়ার করেছেন ওই ফেসবুক পেজে ৷ তাঁর পর্ন ছবিতে অভিনয় করা নিয়ে ড্যানিয়েলের অস্বস্তি ছিল ৷ অন্য পুরুষের সঙ্গে সানির যৌন দৃশ্য সহ্য করতে পারেননি ড্যানিয়েল ৷ এরপরেই নিজেদের কোম্পানি খোলার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ তাঁর যে কোনও প্রয়োজনে ড্যানিয়েলকে পাশে পেয়েছিলেন সানি ৷ বিশেষ করে তাঁর মায়ের মৃত্যুর পর গোটা পরিবারটার পাশে দাঁড়িয়েছিলেন ড্যানিয়েল ওয়েবার ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অন্য পুরুষের সঙ্গে আমার যৌন দৃশ্য দেখে সহ্য করতে পারেনি ড্যানিয়েল: সানি লিওন
Next Article
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie