advertisement

‘‘আমি আজ যা কিছু সব বাবার জন্যই, আমার কর্মফল যে এমন পরিবারে জন্মেছি’’: সোনম

Last Updated:

রবিবার ফাদার্স ডে-তে ট্যুইটারে বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে সোনম লিখলেন যে তিনি গর্বিত, তিনি অনিল কাপুরের মেয়ে ৷’

#মুম্বই: সুশান্তের মৃত্যুর পর এক সপ্তাহ কেটে গিয়েছে ৷ গত রবিবার বান্দ্রায় তাঁর নিজের ফ্ল্যাটের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ ৷ তারপর থেকেই প্রশ্ন উঠেছে বলিউডের ‘নেপোটিজম’ নিয়ে ৷ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাবশালীদের জোর চিরকালই বেশি ৷ অনেক ট্যালেন্ট উঠেও মাঝপথে হারিয়ে যায় ৷ আর এর জন্য তথাকথিত ‘বিগ শটস’-রাই পরোক্ষে দায়ী বলে মনে করছেন নেটিজেনরা ৷
advertisement
advertisement
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট বলিউড’, ‘ডোন্ট ওয়াচ স্টার কিডস ফিল্ম’-- এ জাতীয় স্লোগান ট্রেন্ডিং। ঠিক কী কারণে মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুকেই বেছে নিলেন সুশান্ত ৷ তা নিয়ে চলছে নানা জল্পনা ৷ নেটিজেনদের রাগ যাদের উপর সবচেয়ে বেশি, তাঁদের মধ্যে একজন অবশ্যই সোনম কাপুর ৷ বলিউডে তাঁর অভিনয় বা কাজের সাফল্য নিয়ে নানা সময়েই অনেক প্রশ্ন উঠেছে ৷ এবার এই বিতর্কে ঘি ঢাললেন নায়িকা নিজেও ৷ রবিবার ফাদার্স ডে-তে ট্যুইটারে বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে সোনম লিখলেন যে তিনি গর্বিত, তিনি অনিল কাপুরের মেয়ে ৷’
advertisement
সোনম লেখেন, ‘‘হ্যাঁ, আমি আমার বাবার মেয়ে। আজ আমি বাবার জন্যই এখানে। বাবার জন্যই সুবিধে পাই। এটা কোনও অপমান নয়। আমার বাবা দিন-রাত এক করে খেটে আমাকে এত কিছু দিয়েছেন। এ আমার কর্মফল যে এই রকম একটি পরিবারে আমি জন্মেছি। আমি সে জন্য গর্বিত।'’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘‘আমি আজ যা কিছু সব বাবার জন্যই, আমার কর্মফল যে এমন পরিবারে জন্মেছি’’: সোনম
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement