advertisement

টাকার বিনিময়ে বিদেশে মানব-পাচার, দু’বছরের জেল দলের মেহেন্দির

Last Updated:

মানুষ পাচারে দোষী প্রমাণিত হলেন পঞ্জাবি পপ গায়ক দলের মেহেন্দির৷ শুক্রবার পাতিয়ালা আদালতের একটি রায়ে দু’বছর হাজতবাসের সাজা শোনানো হয়েছে তাঁকে৷

#নয়াদিল্লি: মানুষ পাচারে দোষী প্রমাণিত হলেন পঞ্জাবি পপ গায়ক দলের মেহেন্দির৷ শুক্রবার পাতিয়ালা আদালতের একটি রায়ে দু’বছর হাজতবাসের সাজা শোনানো হয়েছে তাঁকে৷ ২০০৩ সালের একটি মামলায় দোষী সব্যস্ত হলেন তিনি৷ তবে রায় ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই জামিনে ছাড়া পান দলের৷
দলের মেহেন্দি এবং তাঁর ভাই শামসের সিংয়ের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের৷ ২০০৩ সালে বকশিস সিং নামে এক ব্যাক্তি, গায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল৷ বকশিসের অভিযোগ ছিল, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে মেহেন্দি ভাইরা দু’টি গানের দল নিয়ে আমেরিকায় যায়৷ সেখানেই দলের একাধিক ব্যাক্তিকে পাচার করে দেয় দলের ও শামসের৷ বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিয়ে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে৷ ২০১৭-র অক্টোবরে মারা যান শামসের৷
advertisement
২০০৩ সালে পুলিশের কাছে মেহেন্দি ভাইদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বকশিস৷ ২০০৬ সালে পাতিয়ালা পুলিশ দলের মেহেন্দি নির্দেশ, এই মর্মে আদালতে আবেদন জানায়৷ কিন্তু পুলিশের সেই আবেদন খারিজ করে দিয়ে তদন্ত জারি রাখতে নির্দেশ দিয়েছিল আদালত৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টাকার বিনিময়ে বিদেশে মানব-পাচার, দু’বছরের জেল দলের মেহেন্দির
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement