advertisement

লকডাউনে নতুন ট্রেন্ড, সাতটি সিনেমা শীঘ্রই মুক্তি পেতে চলেছে অনলাইনে

Last Updated:

সিনেমা হলগুলি বন্ধ থাকায় ছবি মুক্তি পাচ্ছে না বড় পর্দায় । এমন পরিস্থিতিতে বেশ কিছু পরিচালক, প্রযোজকরা অনলাইনে ছবির মুক্তি ঘোষণা করেছেন ।

#মুম্বই: লকডাউনে নতুন ধারা বলিউডে! সারা দেশে লকডাউনের জেরে থমকে ফিল্ম ইন্ডাস্ট্রি । হঠাৎই সমস্ত কাজ থমকে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে বিনোদন জগতে । বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায়, কিছু ছবির অর্ধেক কাজ হয়েছে । কিন্তু সিনেমা হলগুলি বন্ধ থাকায় ছবি মুক্তি পাচ্ছে না বড় পর্দায় । এমন পরিস্থিতিতে বেশ কিছু পরিচালক, প্রযোজকরা অনলাইনে ছবির মুক্তি ঘোষণা করেছেন ।
যেমন, সুজিত সরকার পরিচালিত ও অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ অনলাইনে মুক্তি পাওয়ার খবর সকলেরই জানা ৷ এবার একই পথে হাঁটতে চলেছে বিদ্যা বালন অভিনীত ছবি ‘শকুন্তলা দেবী’ ৷ ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন ৷ শকুন্তলা দেবী ছবিটি মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে ৷ এই ঘোষণা হয়েছে ইতিমধ্যেই ৷ তাহলে কি বলিউডে ওয়েব প্ল্যাটফর্মে ছবি মুক্তি পাওয়ার এই নতুন ধারা তৈরি হয়ে গেল? এই প্রশ্নই উঠছে ৷
advertisement
এই লকডাউনেই ‘অ্যামাজন প্রাইম’-এ ফার্স্ট ডে, ফার্স্ট শো নিয়ে আসছে এমনই সাত সাতটি ছবি । ‘গুলাবো সিতাবো’, ‘শকুন্তলা দেবী’ ছাড়াও আসছে কৃতি সুরেশের ‘পেঙ্গুইন’, জ্যোতিকা অভিনীত ‘পোমঙ্গলা ভন্ডাল’, অদিতি রাও হায়দারির ‘সুফিয়াম সুযাথায়ুম’ এবং কানাড়া ছবি ‘ল’ ও ‘ফ্রেঞ্চ বিরিয়ানি’ ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
লকডাউনে নতুন ট্রেন্ড, সাতটি সিনেমা শীঘ্রই মুক্তি পেতে চলেছে অনলাইনে
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement