advertisement

Saira Banu Health Update: ধরা পড়ল হৃদরোগ, অ্যাঞ্জিওগ্রাম করাতে অস্বীকার! কেমন আছেন সায়রা বানু?

Last Updated:

বুধবারই মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হন বলিউডের প্রবীণ অভিনেত্রী সায়রা বানু (Saira Banu Health Update)।

#মুম্বই: বুধবারই মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হন বলিউডের প্রবীণ অভিনেত্রী সায়রা বানু (Saira Banu Health Update)। বৃহস্পতিবার তাঁর শরীরের কী অবস্থা? হাসপাতাল সূত্রে খবর, ৭৭ বছরের অভিনেত্রীর হৃদরোগ ধরা পড়েছে। চিকিৎসকেরা তাঁকে অ্যাঞ্জিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছেন। যদিও সায়রা বানু কিছুতেই অ্যাঞ্জিওগ্রাম করাতে রাজি না বলেই জানা গিয়েছে। এ বছরের জুলাইতেই নিজের স্বামী বলিউডের তারকা অভিনেতা দিলীপ কুমারকে (Late Dilip Kumar) হারিয়েছেন সায়রা বানু। দু'মাসের মধ্যেই এবার নিজে প্রবল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সায়রা বানু (Saira Banu Hospitalised)।
চিকিৎসকেরা জানিয়েছেন, গতকালই কার্ডিয়াক বিভিন্ন পরীক্ষা করানো হয়েছে সায়রা বানুর। তাঁর অ্যাকিউট করোনারি সিনড্রোমের সমস্যা দেখা গিয়েছে। করোনারি অ্যাঞ্জিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছেন ডাক্তারেরা। যদিও সায়রা বানু কোনও রকম অ্যাঞ্জিওগ্রাম করাতে রাজি হননি বলেই হাসপাতাল সূত্রে খবর। তিনি সম্মতি না দিলে কোনও ভাবেই এই অ্যাঞ্জিওগ্রাম করাতে পারবেন না চিকিৎসকেরা।
আরও পড়ুন: প্রবল রক্তচাপে অবস্থার অবনতি, গুরুতর অসুস্থ হয়ে ICU-তে ভর্তি সায়রা বানু!
জানা গিয়েছে, দিলীপ কুমারের প্রয়াণের পর থেকেই মানসিক অবসাদে ভুগছেন সায়রা বানু। ৫৪ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন সায়রা বানু ও দিলীপ কুমার। গত ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। সেই সময় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন স্ত্রী সায়রা। হাসপাতালেও একেবারেই ঘুমোচ্ছেন না তিনি। বার বার বাড়ি যেতে চাইছেন বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই তাঁকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হতে পারে বলে খবর। যদিও পুরোটাই শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করছে।
advertisement
advertisement
বলিউডের আরেক প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'আমি ফোনে ওকে পাচ্ছিলাম না। পরে ও আমাকে কলব্যাক করেছিল। ও বলেছিল শরীরটা কিছুদিন হল ভালো নেই। আমি বেশি প্রশ্ন করিনি। দিলী কুমার চলে যাওয়ার পর থেকে ওর কেমন লাগে আমি বুঝতাম।'
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saira Banu Health Update: ধরা পড়ল হৃদরোগ, অ্যাঞ্জিওগ্রাম করাতে অস্বীকার! কেমন আছেন সায়রা বানু?
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement