advertisement

সলমন-এর 'ভারত'-এ প্রিয়াঙ্কাকে সরিয়ে এলেন ক্যাটরিনা

Last Updated:

সলমন-এর 'ভারত'-এ প্রিয়াঙ্কাকে সরিয়ে এলেন ক্যাটরিনা

#মুম্বই: এতদিন পর্যন্ত ঠিক ছিল, পরিচালক আলি আব্বাস জাফর-এর 'ভারত'-এ সলমন খানের সঙ্গে দেখা মিলবে 'ফ্যাশন'স্টার প্রিয়াঙ্কা চোপড়ার। এই ছবিটা করবেন বলেই জনপ্রিয় হলিউডি টেলিভিশন সিরিজ 'কোয়ান্টিকো'সিজন ফোর-এর অফারও ফিরিয়ে দিয়েছিলেন নায়িকা।
কিন্তু মাঝখান থেকে হঠাৎ কী হল? বিশ্বস্ত সূত্রে জানা গেল, প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পিগি চপস-কে। তার বদলে সলমনের সঙ্গে রোম্যান্স করবেন আর কেউ নন! বলিটাউনের 'বার্বি গার্ল' ক্যাটরিনা কেফ।
advertisement
advertisement
এরআগে, আলি আব্বাস-এর ব্লকবাস্টার 'টাইগার জিন্দা হ্যায়'তেও সলমনের কো-স্টার ছিলেন ক্যাট। 'ভারত' এই জুটির অষ্টমতম প্রজেক্ট।
প্রিয়াঙ্কা চোপড়া এখন আয়ারল্যান্ডে 'কোয়ান্টিকো'-র তৃতীয় সিজন-এর শুটিং করছেন। ২৬ এপ্রিল থেকে শুরু হবে তৃতিয় সিরিজ-এর স্ক্রিনিং। তবে,  'ভারত'-এ দেখা না গেলেও,  কল্পনা চাওলা'র বায়োপিক-এ কাজ করছেন প্রিয়াঙ্কা। খবর- 'মার্গারিটা উইথ আ স্ট্র'-র পরিচালক সোনালী বসুর আগামী ছবিতেও রয়েছেন তিনি। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। প্রযোজক রনি স্ক্রুওয়ালা ও সিদ্ধার্থ রয় কাপুর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমন-এর 'ভারত'-এ প্রিয়াঙ্কাকে সরিয়ে এলেন ক্যাটরিনা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement