advertisement

‘নার্গিস জি-র সঙ্গে আমার বাবার গভীর সম্পর্ক ছিল’, বলেছিলেন বরাবর স্পষ্টবক্তা ঋষি কাপুর

Last Updated:
#মুম্বই: চলে গেলেন বলিউডের আরও এক প্রবাদপ্রতীম অভিনেতা । ক্যান্সারের সঙ্গে অসম লড়াইয়ে অবশেষে হার মানতে বাধ্য হলেন সত্তর-আশির দশকের সেই রোম্যান্টিক নায়ক । যাঁর আবেদনে, যাঁর রোম্যান্সে, যাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ ছিল গোটা দেশের সিনেপ্রেমীরা। ২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ে নায়কের । দীর্ঘদিন নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন তিনি । গত বছর সেপ্টেম্বর মাসে ফিরে আসেন দেশে । মোটামুটি সুস্থই ছিলেন । গতকাল ফের অবস্থার অবনতি হতেই তাঁকে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল । সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা । বয়স হয়েছিল ৬৭ বছর ।
বরাবরই ছিলেন স্পষ্টবক্তা । কোনওদিন সত্যি কথা বলতে ভয় পাননি । বরং সমালোচিত হয়েছেন বহুবার । তবু নিজের যা ঠিক মনে হয়েছে, তাই করেছেন দৃঢ়তার সঙ্গে । সত্যি কথা সহজভাবে বলতে ভালবাসতেন তিনি । এমনকি বাবা রাজ কাপুরের সম্পর্ক নিয়েও মুখ খুলেছিলেন অভিনেতা ।
advertisement
advertisement
এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমার বাবা রাজ কাপুরের সঙ্গে নার্গিস জি-র একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল । তখন আমরা ছোট । কিন্তু এই সম্পর্ক আমাদের উপরেও প্রচণ্ড প্রভাব ফেলেছিল । বাড়ির পরিবেশ ঠিক ছিল না । আবার পাপার সঙ্গে যখন বৈজয়ন্তীমালার সম্পর্ক হয়, তখন মা আমাদের নিয়ে মেরিন ড্রাইভের নটরাজ হোটেলে গিয়ে উঠেছিলেন । মা আর বাড়ি ফিরবেন না ভেবেছিলেন । সেখান থেকে আমরা চিত্রকূটের একটি অ্যাপার্টমেন্টে উঠে আসি । পাপা আমাদের নিতে সেখানে এসেছিলেন । যা যা করা সম্ভব সব করেছিলেন আমাদের ফিরিয়ে নিতে । কিন্তু মা বাড়ি ফিরতে রাজি ছিলেন না, যতদিন না পর্যন্ত ওই অধ্যায় পাপার জীবন থেকে শেষ হয় ।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘নার্গিস জি-র সঙ্গে আমার বাবার গভীর সম্পর্ক ছিল’, বলেছিলেন বরাবর স্পষ্টবক্তা ঋষি কাপুর
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement