advertisement

সোনমের বিয়েতে কার্ড পাবেন না কোনও অতিথি!

Last Updated:

সোনম কাপূর-আনন্দ আহুজার বিয়ে নিয়ে রীতিমত কোমর বেঁধে প্রস্তুতি নিচ্চে বলিউড ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই হাই-প্রোফাইল বিয়ের আন্দরে ৷

#মুম্বই: সোনম কাপূর-আনন্দ আহুজার বিয়ে নিয়ে রীতিমত কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে বলিউড ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই হাই-প্রোফাইল বিয়ের অন্দরে ৷ ৮ মে বসতে চলেছে বিয়ের আসর ৷ কিন্তু জানেন কী, এই বিয়েতে নাকি কোনও নিমন্ত্রণপত্রই দেওয়া হবে না অতিথিদের ৷ যেখানে এই বিয়ের জাঁকজমক নিয়ে এত আয়োজন সেখানে নিমন্ত্রণপত্র থাকবে না, এ আবার কেমন কথা ?
কিন্তু হ্যাঁ, সত্যিই এমন সিদ্ধান্ত নিয়েছেন হবু স্বামী-স্ত্রী ৷ কারণ, সোনম ও আনন্দ দু’জনেই কাগজ সংরক্ষণে বিশ্বাসী ৷ তাঁরা মনে করেন, বিয়ের নিমন্ত্রণপত্র ছাপাতে অহেতুক অনেক কাগজ নষ্ট হয় ৷ সেই কারণেই দুই পরিবারকেই নিমন্ত্রণপত্র ছাপাতে নিষেধ করেছেন এই দুই লভ-বার্ডস ৷ তবে তার জায়গায় অবশ্যই থাকছে ই-ইনভিটেশন কার্ড ৷ এলিগ্যান্ট লুক থাকবে সেই কার্ডে ৷ এই কার্ডেই নিমন্তন্ন পর্ব সারবেন কাপূর আর আহুজা পরিবার ৷
advertisement
advertisement
শোনা যাচ্ছে, সরোজ খান কোরিওগ্রাফি করবেন সোনমের সঙ্গীত ৷ শ্রীদেবীর জনপ্রিয় গান ‘মেরে হাতোঁ মে ন ন চুড়িয়া’ এবং ‘কিসি কে হাত না আয়েগি’র সঙ্গে নাচবেন জাহ্নবী ৷ এ ছাড়াও সঙ্গীতের অনুষ্ঠানে নাচতে পারেন করণ জোহর, রণবীর কাপূর, অর্জুন কাপূরও ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনমের বিয়েতে কার্ড পাবেন না কোনও অতিথি!
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement